বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ব্যাপক সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক    |    ০১:২৮ পিএম, ২০২৫-১০-১২

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ব্যাপক সংঘর্ষ

পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। দক্ষিণ ও পূর্ব আফগানিস্তানের ছয়টি সীমান্ত প্রদেশে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলি হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে এই সংঘর্ষগুলো হেলম্যান্ড, কান্দাহার, খোস্ত, পাক্তিয়া, পাকতিকা এবং কুনার প্রদেশে অব্যাহত রয়েছে।
সংঘর্ষের পেছনে মূল কারণ হিসেবে রয়েছে পাকিস্তানের বিমান বাহিনী কর্তৃক শুক্রবার রাতে কাবুলে পরিচালিত বিমান হামলা। ইসলামাবাদ এই হামলায় সন্ত্রাসী সংগঠন টিটিপির প্রধান নেতা নূর ওয়ালী মেসুদকে লক্ষ্য করেছিল। এরপর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্র রূপ ধারণ করেছে।
আফগান প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, পাকিস্তানের বিমান হামলার জবাবে তারা সীমান্তের বিভিন্ন এলাকায় পাকিস্তানি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষে জড়িয়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানি বাহিনীর বিমান হামলার জবাবে আমাদের পূর্বাঞ্চলীয় সীমান্তরক্ষীরা সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করেছে।
এর আগে আফগানিস্তানের অন্তর্বর্তী সরকার পাকিস্তানকে তাদের সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করে। ১০ অক্টোবর আফগান প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছিলেন, পাকিস্তান কাবুলের আকাশসীমা লঙ্ঘন করেছে এবং মার্ঘা অঞ্চলের পাকতিকাতে একটি মার্কেটে বোমাবর্ষণ করেছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ঘটনাকে ‘নজিরবিহীন, সহিংস ও নিন্দনীয়’ হিসেবে অভিহিত করেছে।
এর আগে কুনার ও নাঙ্গারহার প্রদেশের কল্পিত সীমারেখা বরাবরও পাকিস্তানি সামরিক পোস্ট দখলের খবর পাওয়া গিয়েছিল। বর্তমানে দেশের বিভিন্ন প্রদেশে ডুরান্ড লাইনের কাছে পাকিস্তানি মিলিশিয়াদের ওপর আফগান বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। এসব হামলায় আফগান বাহিনী বেশ কয়েকটি পাকিস্তানি মিলিশিয়া পোস্টও দখল ও ধ্বংস করেছে। এই হামলার নির্দেশনা আফগান প্রতিরক্ষা মন্ত্রী মুহাম্মাদ ইয়াকুব মুজাহিদের কাছ থেকে এসেছে বলে ধারণা করা হচ্ছে।  উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে কাবুলে বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা যায়। পরে বিভিন্ন সংবাদমাধ্যমে জানানো হয়, বিমান হামলা টিটিপির প্রধান নূর ওয়ালী মেসুদকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে। তবে তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এই তথ্য অস্বীকার করেছেন এবং দাবি করেছেন, টিটিপির প্রধান কাবুলে উপস্থিত ছিলেন না।

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত


আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত


নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত


মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত


জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর