শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৩:১৫ পিএম, ২০২৪-০২-১০
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম দজর এলাকায় বিষপান করে মধুমিতা চাকমা (৪০) উর্ধ্ব এক নারী আত্মহত্যা করেছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাত পনে ১টায় মুমূর্ষু অবস্থায় তাকে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে দজর এলাকার কৃষ্ণ চাকমার স্ত্রী। বাঘাইছড়ি ইউনিয়নের দজর এলাকার মেম্বার বিনয় চাকমা আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, তার স্বামী সাজেকে কাজে ছিলো। তাদের মধ্যে কোন ঝামেলাও ছিলো না। তবে যেটুকু জেনেছি তাদের অর্থনৈতিক টানাপোড়েনের ফলে মানসিক টেনশন ছিলো প্রচুর। হয়তো সে কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। এদিকে, মৃত মধুমিতা চাকমার মেয়ের জামাই নিকেল চাকমা বলেন, দজর থেকে উপজেলা সদরে হাসপাতালের দুরত্ব প্রায় ৩৫ কিলোমিটার, সড়ক যোগাযোগ ব্যবস্থাও নেই। তাই পায়ে হেটে রওনা দিয়ে হাসপাতালে পৌঁছাতে অনেক সময় লেগেছে, তাই আর বাঁচাতে পারলাম না তিনি কি কারণে বিষপান করেছেন তাও জানি না। এদিকে, মৃত্যুর পর রাতেই চাঁদর পেচিয়ে বাঁশের লাঠিতে ভার করে দজরের পথে রওনা হয়ে সকালে পৌঁছে। এখন মরদেহ দাহকর্ম করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
আবদুল্লাহ মজুমদার : : ইতিহাসে কিছু মানুষ জন্ম নেন একটি দেশকে বদলে দিতে, আবার কিছু মানুষ তাঁদের জীবন ও আদর্শ দিয়ে সমগ্র ব...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মে. জে. (অব.) এইচআরএম রোকন উদ্দিন প্রায় দুই দশক ধরে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভেতরে একটি নীরব যন্ত্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মেজর (অব.) মনজুর কাদের সম্রাট নেপোলিয়ন বলেছিলেন, ‘চীনকে ঘুমাতে দাও; যখন সে জেগে উঠবে, সে বিশ্বকে কা...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কাজী আব্দুল্লাহ আল বোরহান রিজভী বাংলাদেশ গত এক দশকে অবকাঠামো উন্নয়ন, রপ্তানি প্রবৃদ্ধি এবং সামাজ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : জাহাঙ্গীর আলম, সাংবাদিক ও কলামিস্ট আমরা এমন এক সময়ে বাস করছি, যেখানে মানুষের সংখ্যা বাড়ছে, কিন্ত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুল্লাহ মজুমদার : শহরের ব্যস্ত মোড়ে দাঁড়ানো ক্ষুদ্র দোকানি, গ্রামের হতাশ তরুণ কিংবা চাকরির আশায়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited