শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০৫:৩১ পিএম, ২০২১-১০-২৪
বলিউড সুপারস্টার শাহরুখ খান তার ছেলে আরিয়ান খানকে নিয়ে বেশ কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। ২১ দিনেও ছেলেকে জেল থেকে মুক্ত করতে পারেননি তিনি।
এই অভিনেতার বিপদের সময় তার পাশে দাঁড়াতে দেখা গেছে অনেককে। মাদককাণ্ড নিয়ে আরিয়ানকে গ্রেফতার করে জেলে রাখায় সমালোচনা করেছেন তাদের কেউ কেউ।
আরিয়ানের গ্রেফতারির নেপথ্যে রাজনীতির গন্ধ পাচ্ছেন অনেকে। তারা মনে করছেন তারকাপুত্র স্রেফ রাজনীতির শিকার! আবার কেউ কেউ বলছেন, ‘খান’ পদবীর জন্যই ফেঁসে গেছেন এই স্টারকিড।
এবার সেই একই দাবিতে সুর মেলালেন মহারাষ্ট্রের মন্ত্রী ছগন ভুজবলে। মহারাষ্ট্রের প্রাক্তন এই মুখ্যমন্ত্রী বর্তমানে মহাজোটের শরীক ন্যাশনাল কংগ্রেস পার্টির মন্ত্রী।
তিনি দাবি করেন বলেন, ‘শাহরুখ খান বিজেপিতে যোগ দিলে মাদক হয়ে যেত চিনির গুঁড়া। ’
গুজরাটের মুন্দ্রা বন্দর থেকে মাদক উদ্ধারের প্রসঙ্গ তুলে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনিসিবি) বিরুদ্ধে তোপ দাগেন তিনি। তার দাবি, এনসিবি ওই ঘটনার কোনো তদন্তই করেনি!
এদিকে, আরিয়ান খানের সঙ্গে মাদককাণ্ডে নাম জড়িয়েছে বলিউড অভিনেত্রী চাঙ্কি পান্ডের কন্যা অনন্যা পান্ডেরও। বিষয়টি নিয়ে এনসিবি’র পক্ষ থেকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে দুইবার ডাকা হয়েছিল।
গত ৩ অক্টোবর মাঝ সমুদ্রে ক্রুজ থেকে আটকের পর ৮ অক্টোবর থেকে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন আরিয়ান। বেশ কয়েক দফায় তার জামিন আবেদন করলেও তা মঞ্জুর করেনি মুম্বাইয়ের আদালত।
বিনোদন ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে হাফটাইম শো। আ...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউড বাদশাহ শাহরুখ খানকে দীর্ঘ তিন বছর পর আবার শীতের মৌসুমে বড়পর্দায় দেখা যাবে 'কিং' সিনেমার ম...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : আগামী ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসবে ৭৮তম প্রাইমটাইম এমি অ্য...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এই অভিনেত্রীকে নিয়ে ফের পুরোনো গুঞ্জন চাউর হয়...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বুধবার (৮ জুলাই) জীবনের ৫৪ বছরে পা দিলেন সৌরভ গাঙ্গুলি। নিজের বিশেষ দিনেই এলো বিশেষ চমক। এই ক্রিকে...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান গেল ৬ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited