শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৬:০৪ পিএম, ২০২৬-০২-১২
ঝালকাঠি প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠির দুই আসনে ভোটগ্রহণ শেষে মোট কাস্টিং ভোট পড়েছে ৫৭ দশমিক ৯০ শতাংশ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়। ভোটগ্রহণ শেষে প্রতিটি কেন্দ্রে গণনা কার্যক্রম শুরু হয়েছে। জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ২৩৭টি ভোটকেন্দ্রে মোট ৫ লাখ ৮৬ হাজার ৬৩৮ জন ভোটারের মধ্যে ৩ লাখ ৩৯ হাজার ১৯২ জন ভোট দিয়েছেন। এতে সামগ্রিক কাস্টিং হার দাঁড়িয়েছে ৫৭ দশমিক ৯০ শতাংশ। ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে আসনে মোট কাস্টিং হার ৫৭ দশমিক ২৬ শতাংশ। আর ঝালকাঠি-২ (সদর ও নলছিটি) আসনে কাস্টিং হার ৫৮ দশমিক ৪৪ শতাংশ। এ আসনে মোট কাস্টিং হার ৫৮দশমিক ৩০ শতাংশ। ভোটকে ঘিরে ২৩৭টি কেন্দ্রেই সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। পুলিশ, র্যাব ও বিজিবিসহ মোট ৪ হাজার ৫৭৯ জন সদস্য দায়িত্ব পালন করেন। সেনাবাহিনী ও নৌবাহিনী টহল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে প্রস্তুত ছিল। নির্বাচন কমিশন জেলার ১৩৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছিল।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন বলেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এখন কেন্দ্রভিত্তিক ভোট গণনা চলছে। ফলাফল ধাপে ধাপে ঘোষণা করা হবে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited