শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৮:১৫ পিএম, ২০২৬-১০-১৭
ফটিকছড়ি প্রতিনিধি:
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নে চুরি-ডাকাতি প্রতিরোধে থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পল্লী বিদ্যুতের একটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এতে শুক্রবার রাত থেকে শনিবার সারাদিন সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার (১৬ অক্টোবর) গভীর রাতে লেলাং ইউনিয়নের শাহনগর এলাকার চম্পাতলীতে গহিরা-ফটিকছড়ি সড়কের পাশের একটি বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমারটি চুরি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় সম্প্রতি চুরি ও ডাকাতির উপদ্রব বেড়ে যাওয়ায় তা প্রতিরোধে ফটিকছড়ি থানা পুলিশের উদ্যোগে সচেতনতামূলক মতবিনিময় সভার আয়োজন করা হয়। শুক্রবার সন্ধ্যা ৭টায় লেলাং ইউনিয়নের ইসলামিয়া বাজার মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিরা বক্তব্য দেন। এ সময় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চুরি-ডাকাতি প্রতিরোধে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
তবে সভা শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই শাহনগরের চম্পাতলী এলাকায় ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমারটি খুলে নিয়ে যায়। এতে শুক্রবার রাত থেকেই সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। শনিবার সারাদিন বিদ্যুৎ না থাকায় স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি পোহাতে হয়।
পুলিশের মতবিনিময় সভার কয়েক ঘণ্টার মধ্যেই এমন চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দা সেলিম উদ্দিন। তিনি বলেন, চোর চক্র কতটা বেপরোয়া হয়ে উঠেছে, পুলিশি সভার কয়েক ঘণ্টার মধ্যেই তারা এমন দুঃসাহস দেখিয়েছে।
এলাকাবাসী দ্রুত চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার, চুরি হওয়া ট্রান্সফরমার উদ্ধার এবং দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।
ফটিকছড়ি পল্লী বিদ্যুতের জোনাল অফিসের ডিজিএম (ডেপুটি জেনারেল ম্যানেজার) আবুল বাসার শামছুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “শাহনগরে আমাদের একটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এ বিষয়ে থানায় জিডি করার প্রস্তুতি চলছে।”
ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান বলেন, স্থানীয়রা বিষয়টি তাঁকে জানিয়েছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমাদের বাংলা ডেস্ক : : টঙ্গী প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে দুটি পৃথক স্থানে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে ...বিস্তারিত
মোঃ জহির উদ্দিন, কক্সবাজার : : কক্সবাজারের উখিয়ার ইনানী বিচসংলগ্ন পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহ কাà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তা নà...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited