বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

লাকসামে পরিকল্পিত বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৪:২৭ পিএম, ২০২৫-১১-১০

লাকসামে পরিকল্পিত বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

লাকসাম প্রতিনিধি :
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনে বিএনপি দলীয় মনোনয়নপ্রাপ্ত কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালামের মনোনয়নের পর থেকে আওয়ামী লীগের দোসরদের সঙ্গে হাত মিলিয়ে একটি কুচক্রী মহল নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করেছে লাকসাম উপজেলা ও পৌরসভা বিএনপি, উপজেলা বিএনপি যুবদল, সেচ্ছাসেবকদলের ৪ জন গুরুতর আহতসহ ২০ জন আহত হয়েছে বলে জানান, লাকসামের বিভিন্ন হাসপাতালে তারা চিকিৎসাধীন রয়েছে
রবিবার দুপুরে ‘কথিত বিএনপি নেত্রী’ সামিরা আজিম দোলার ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে হামলার ঘটনাকে বিএনপির স্থানীয় নেতারা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা বলে অভিহিত করেছেন। তারা বলেন, এই ঘটনা ঘোলা পানিতে মাছ শিকারের ষড়যন্ত্র ছাড়া কিছুই নয়। রবিবার সন্ধ্যায় লাকসাম উপজেলা বিএনপির আয়োজনে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন নেতৃবৃন্দ।
ভিডিও কলে বক্তব্য দেন কুমিল্লা-৯ আসনের বিএনপি প্রার্থী আবুল কালাম। তিনি বলেন, “আমরা শান্তি ও ঐক্যের লাকসাম গড়ে তুলতে চাই। বিশৃঙ্খলাকারী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখি করতে হবে।”
সংবাদ সম্মেলনে  বক্তব্য রাখেন লাকসাম উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ডা. নূর উল্ল্যাহ রায়হান। এসময় উপস্থিত ছিলেন- লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি মজির আহমেদ, সাধারণ সম্পাদক গোলাম ফারুক, উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম, পৌর বিএনপির সাবেক আহবায়ক আবুল হাসেম মানু,উপজেলা বিএনপির সহ-সভাপতি নুর হোসেন চেয়ারম্যান উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মুশু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক, এবং আবুবকর ছিদ্দিক মিল্টন প্রমুখ।
নেতৃবৃন্দ একযোগে বলেন, বিএনপি সবসময় শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকান্ডে বিশ্বাসী। কিন্তু একটি মহল পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে বিএনপিকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। অপরদিকে ওইদিন লাকসাম উপজেলা কান্দিরপাড় ছনগাঁও এলাকায় বিএনপির অপর গ্রুপ  (দোলা আজিম) তারেক জিয়ার ৩১ দফা লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠান কেন্দ্র করে সংঘর্ষ বাধে ওখানে প্রায় উভয় পক্ষের ২৫জন  নেতাকর্মী আহত হয়েছে বলে দলীয় সূত্রে জানা যায়।  
 

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর