শিরোনাম
মোঃ আরফান উদ্দীন | ০৮:৩৮ পিএম, ২০২৬-১০-০৬
নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক, চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ দমনে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী।
মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টায় নগরের দামপাড়ার সিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে সেপ্টেম্বরের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন।
সভায় নগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মামলা তদন্ত ও নিষ্পত্তি এবং ট্রাফিক ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করা হয়।
সিএমপি কমিশনার সংশ্লিষ্ট উপ-পুলিশ কমিশনারদের আওতাধীন এলাকায় মাদক, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাং কার্যক্রমসহ অন্যান্য অপরাধ প্রতিরোধে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
রুজু হওয়া হত্যা মামলাসহ অন্যান্য মামলা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির মাধ্যমে জনগণের প্রতি কার্যকর পুলিশি সেবা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে মামলা নিষ্পত্তির হার বাড়ানো এবং গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) তামিলের গতি বাড়াতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়।
ট্রাফিক ব্যবস্থাপনা প্রসঙ্গে সিএমপি কমিশনার ফিটনেসবিহীন ও অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি নগরের সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি।
সভায় সেপ্টেম্বরে দায়িত্ব পালনে বিভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ পারফরম্যান্সকারী পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং, উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লাকসাম প্রতিনিধি : কুমিল্লা লাকসামে মঙ্গলবার (৬ অক্টোবার) সকালে লাকসাম উপজেলা প্রশাসনের আয়োজনে আস...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সরিষাবাড়ী (জামালপুর) : গ্যাস সংকট কাটিয়ে ৮ মাস পর উৎপাদনে ফিরলো জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ প্রতিরোধ এবং à¦...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের কাজিপুরে মহান স্বাধীনতার ঘোষক,বহুদলীয় গণতন্ত্রের প্রবà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সর্বোচ্চ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited