শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৭:৩৮ পিএম, ২০২৬-০২-১৭
জিম্বাবুয়ের বিপক্ষে হারের পরই অস্ট্রেলিয়ার সুপার এইট নিয়ে শঙ্কা দেখা দেয়। গতকাল শ্রীলঙ্কার কাছে হারার পর সেই সমীকরণ আরো কঠিন হয়ে যায়। আজ জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় গ্রুপ পর্বেই থামতে হলো অজিদের। অন্যদিকে এই ম্যাচ থেকে এক পয়েন্ট পাওয়ায় সুপার এইটের টিকিট পেয়েছে রোডেশিয়ানরা। পাল্লেকেল্লেতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ আয়ারল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা ছিল জিম্বাবুয়ের। তবে ম্যাচের আগে থেকেই বৃষ্টি শুরু হয়। বেশ কয়েকবার বৃষ্টি থামলেও মাঠ সংস্কার করার আগেই আবার হানা দিয়েছে বৃষ্টি। শেষ পর্যন্ত টসও হতে পারেনি। প্রায় তিন ঘণ্টার অপেক্ষা শেষে ম্যচাটি পরিত্যাক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালস। ফলে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, দুই দলই এক পয়েন্ট করে পেয়েছে। মোট ৫ পয়েন্ট নিয়ে সুপার এইট নিশ্চিত করেছে জিম্বাবুয়ে। যদিও তাদের একটি ম্যাচ এখনো হাতে আছে। বি গ্রুপ থেকে জিম্বাবুয়ের পাশাপাশি সুপার এইটে গেছে শ্রীলঙ্কা। ৩ ম্যাচ খেলে সবকটি জিতেছে তারা। ফলে এক ম্যাচ হাতে থাকলেও ৬ পয়েন্ট নিয়ে সুপার এইট নিশ্চিত তাদের। চার ম্যাচে এক জয় ও দুই হারে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের তিনে আছে আয়ারল্যান্ড। গ্রুপে একমাত্র দল হিসেবে তারা সব ম্যাচ খেলে ফেলেছে। ৩ ম্যাচে এক জয়ের বিপরীতে ২ হার অস্ট্রেলিয়ার। ২ পয়েন্ট নিয়ে চারে আছে তারা। ৩ ম্যাচ খেলে এখনো জয়ের দেখা পায়নি ওমান।
স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited