বাংলাদেশ   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬  

শিরোনাম

হাসপাতালে হঠাৎ সংসদ সদস্য, ড্রেন ও নোংরা পানি দেখে ক্ষোভ

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৭:১৫ পিএম, ২০২৬-০৯-০৫

হাসপাতালে হঠাৎ সংসদ সদস্য, ড্রেন ও নোংরা পানি দেখে ক্ষোভ

ফটিকছড়ি প্রতিনিধি :
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপরিচ্ছন্ন পরিবেশ, নোংরা ড্রেন ও হাসপাতাল চত্বরে জমে থাকা পানি দেখে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য সরোয়ার আলমগীর। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি এ চিত্র দেখতে পান। এ সময় দ্রুত পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার ও পানি নিষ্কাশনব্যবস্থা সচল করার নির্দেশ দেন তিনি।
পরিদর্শনকালে সংসদ সদস্য হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বহিরাঙ্গন ও চারপাশ ঘুরে দেখেন। এ সময় দেখা যায়, কমপ্লেক্সের ভেতরের কয়েকটি ড্রেনে ময়লা-আবর্জনা ও পানি জমে গিয়ে দীর্ঘদিনের জটলা তৈরি হয়েছে। ফলে ব্যাহত হচ্ছে স্বাভাবিক পানি নিষ্কাশন। দীর্ঘ সময় এসব পানি আটকে থাকায় এডিসসহ বিভিন্ন ধরনের মশার লার্ভা জন্মানোর প্রবল আশঙ্কা তৈরি হয়েছে, যা চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের জন্য অতিরিক্ত স্বাস্থ্যঝুঁকিপূর্ণ।
হাসপাতালের এমন স্বাস্থ্যহীন ও নোংরা পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করে সংসদ সদস্য দ্রুততম সময়ের মধ্যে ড্রেনগুলো পরিষ্কার করা, জমে থাকা পানি অপসারণ ও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে তদারকির তাগিদ দেন।
পরিদর্শনের একপর্যায়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের সঙ্গে সরাসরি কথা বলেন। এ সময় রোগীরা চিকিৎসাসেবার মান, অবকাঠামোগত নানা সীমাবদ্ধতা ও ভেতরের পরিবেশ নিয়ে তাদের ভোগান্তি ও অভিযোগ তুলে ধরেন। এমপি ধৈর্য ধরে তাদের কথা শোনেন এবং বিষয়গুলো সমাধানের আশ্বাস দেন।
পরে তিনি হাসপাতালের মিলনায়তনে উপস্থিত চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় চিকিৎসাসেবার গুণগত মান উন্নয়ন, জনবলসংকট নিরসন এবং রোগীদের ভোগান্তি কমানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল আলম, আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. কামরুল ইসলাম ও ডা. এস এম সাইদুল আলমসহ স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা। এ ছাড়া বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা এ সময় তার সঙ্গে ছিলেন।

রিটেলেড নিউজ

সড়ক হয়েছে ‘মৃত্যুফাঁদ’, জেনেও বাস্তবায়ন হয়নি ১১১ সুপারিশ

সড়ক হয়েছে ‘মৃত্যুফাঁদ’, জেনেও বাস্তবায়ন হয়নি ১১১ সুপারিশ

নিজস্ব প্রতিবেদক : প্রতিদিন নানা কাজে ঘর থেকে বের হন মানুষ। কেউ যান কর্মক্ষেত্রে, কেউ বেড়াতে, কেউ জরুরি কাজে। কাজ শেষে ...বিস্তারিত


চাল-তেলে ভোক্তার নাভিশ্বাস, লাভের টাকায় পকেট ভারী কার?

চাল-তেলে ভোক্তার নাভিশ্বাস, লাভের টাকায় পকেট ভারী কার?

নিজস্ব প্রতিবেদক : চাল ও ভোজ্যতেল, প্রতিদিনের খাদ্যতালিকার এই দুই অপরিহার্য পণ্যের দাম বাড়লে তার সরাসরি প্রভাব পড়à§...বিস্তারিত


কুড়িগ্রামে নজরুল বর্ষ উপলক্ষে তিন দিনব্যাপী প্রস্তুতিমূলক সাংস্কৃতিক কর্মশালার উদ্বোধন।

কুড়িগ্রামে নজরুল বর্ষ উপলক্ষে তিন দিনব্যাপী প্রস্তুতিমূলক সাংস্কৃতিক কর্মশালার উদ্বোধন।

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি : নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় কà§...বিস্তারিত


মা-ইলিশ রক্ষা নিষেধাজ্ঞা: সাগরে নামার আগেই ঋণের জালে অসংখ্য মৎস্যজীবীরা

মা-ইলিশ রক্ষা নিষেধাজ্ঞা: সাগরে নামার আগেই ঋণের জালে অসংখ্য মৎস্যজীবীরা

চট্টগ্রাম ব্যুরো : : মা ইলিশের নিরাপদ প্রজনন এবং ইলিশের উৎপাদন বৃদ্ধি করাকে কেন্দ্র করে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ ...বিস্তারিত


স্ত্রীকে ভিডিও কলে রেখে ডেকোরেশন ব্যবসায়ীর আত্মহত্যা

স্ত্রীকে ভিডিও কলে রেখে ডেকোরেশন ব্যবসায়ীর আত্মহত্যা

আমাদের বাংলা ডেস্ক : : সেনবাগ উপজেলা প্রতিনিধি  : নোয়াখালীর সেনবাগে পারিবারিক কলহের জের ফোন ভিডিও কলে রেখে মোঃ হোরন মিয়...বিস্তারিত


পায়রা নদীতে নৌ পুলিশের অভিযান বিপুল পরিমাণ অবৈধ জাল ও নৌকা আটক, জাল পুড়িয়ে ধ্বংস।

পায়রা নদীতে নৌ পুলিশের অভিযান বিপুল পরিমাণ অবৈধ জাল ও নৌকা আটক, জাল পুড়িয়ে ধ্বংস।

আমাদের বাংলা ডেস্ক : : মো:সোহেল তালুকদার,পটুয়াখালী : পটুয়াখালীর দুমকি উপজেলার পায়রা নদীতে নৌ পুলিশের এক সফল অভিযানে বিশা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর