শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৫:২৪ পিএম, ২০২৪-০৫-০২
নিজস্ব প্রতিবেদক
বাংলা অ্যাকাডেমি চত্বরে ভাষাশহিদ অহি উল্লাহ'র মুরাল স্থাপনের আবেদন করেছেন রাষ্ট্রভাষা আন্দোলনের গবেষক জ্ঞানভিত্তিক সামাজিক আন্দোলনের সভাপতি অধ্যাপক এম এ বার্ণিক। বৃহস্পতিবার (২ মে ২০২৪) বাংলা অ্যাকাডেমির মহাপরিচালক বরাবর পাঠানো এক পত্রে তিনি এ আবেদন করেন।
আবেদনে অধ্যাপক বার্ণিক বলেন, বাংলা অ্যাকাডেমি'র 'মোদের গরব' শিরোনামের চত্বরে রফিক, বরকত, সালাম, জব্বার ও শফিউর মিলে ৫ জন ভাষাশহিদের মুরাল রয়েছে, শহিদ অহি উল্লাহ'র মুরাল নেই। তাই শহিদ অহি উল্লাহ'র ঐতিহাসিক স্বীকৃতির জন্য অধ্যাপক এম এ বার্ণিক এ দাবিটি জানিয়েছেন।
২২ ফেব্রুয়ারি ১৯৫২ তারিখে ঢাকার নবাবপুর রোড দিয়ে রাষ্ট্রভাষা আন্দোলনের মিছিল গমনের সময় পুলিশের গুলিতে অহি উল্লাহ ও শফিউর শহিদ হন। একই সময়ে শহিদ শফিউরের মুরাল বর্ণিত 'মোদের গরব'-তে স্থান পেলেও, অহিকে বাদ দেয়া হয়। মনে হয়, বাংলা অ্যাকাডেমি'র নিকট শহিদ অহি'র রক্তের কোনো মূল্যই নেই। জ্ঞানভিত্তিক সামাজিক আন্দোলনের পক্ষে বাংলা অ্যাকাডেমি'তে চিঠিখান হস্তান্তর করেন জ্ঞানভিত্তিক সমাজিক আন্দোলনের অন্যতম নেত্রী জান্নাতুন নাঈম।
আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে গà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচতলায় ন্যায্যমূল্যের নামে পরিচালিত ওষুধের দোকানে অতিà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদমে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনসাধারণের নির্বিঘ্ন à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম সরদার, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানি গ্রামের হাজু ক্বà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২২ জনকে গ্রেপ্ত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে ২১ দিনব্যাপী পোশাক তৈর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited