বাংলাদেশ   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

লাকসামে প্রধানমন্ত্রীর ঘর উপহার পেলেন গৃহহীন ৪৯টি পরিবার

লাকসাম প্রতিনিধি ::    |    ০৫:৪২ পিএম, ২০২১-০৬-২০

লাকসামে প্রধানমন্ত্রীর ঘর উপহার পেলেন গৃহহীন ৪৯টি পরিবার

জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে কুমিল্লার লাকসামে গৃহহীন ও ভূমিহীন ৪৯ পরিবারকে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে রঙ্গিন টিনের পাকা ঘর নির্মাণ করে দিয়েছে সরকার। এ উপলক্ষে রোববার সকালে উপজেলা পরিষদ মিলোনায়তনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন। 
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইউনুস ভূইঁয়া, পৌর মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম হিরা, উপজেলা প্রকল্প কর্মকর্তা দেবেশ চন্দ্র দাশ, ইউপি চেয়ারম্যান আলী আহমেদ, হারুনুর রশিদ, রুহুল আমিন, আবদুল আউয়াল, মুক্তিযোদ্ধা মনোহর আলী তোতা প্রমূখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ভূমি মন্ত্রণালয়ের গুচ্ছগ্রাম প্রকল্প ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে উপজেলায় ৪৯টি সেমিপাকা ঘর নির্মাণ করা হয়েছে। রঙিন টিনের ছাউনি দ্বারা নির্মিত ৪২৯ বর্গফুটের ওই সব সেমিপাকা ঘরে রয়েছে দুইটি বেড রুম, বারান্দা, টয়লেট ও কিচেন রুম। 
উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে লাকসাম পূর্ব  ইউনিয়নে ২৪ টি, আজগরা ইউনিয়নে ১২টি, বাকই ইউনিয়নে ৫ টি, মুদাফরগঞ্জ উত্তর  ইউনিয়নে ৫টি ও উওরদা ইউনিয়নে ৩টি। এর মধ্যে ১১ টি ঘর ১৮ লাখ ৭০ হাজার টাকা ও অপর ২৪ টি ঘর ৪৫ লাখ ৬০ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম সাইফুল আলম বলেন, মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে উপজেলায় দেয়া ৪৯টি ঘরের নির্মাণ কাজ শেষে আজ গৃহের সনদ হস্তান্তর করা হয়। এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাব ঘর বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
 

রিটেলেড নিউজ

ত্রয়োদশ সংসদের এমপিদের দায়-ঋণ ১১ হাজার ৩৫৬ কোটি টাকা : টিআইবি

ত্রয়োদশ সংসদের এমপিদের দায়-ঋণ ১১ হাজার ৩৫৬ কোটি টাকা : টিআইবি

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের ঘোষিত মোট দায় বা ঋণ পরিমাণ ১১ হাজার ৩৫৬ কোটি টাকা বলে জানি...বিস্তারিত


নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ

নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করা হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রু...বিস্তারিত


বৈশ্বিক গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচনের খবর

বৈশ্বিক গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচনের খবর

আন্তর্জাতিক ডেস্ক : : বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে আজ বৃহস্পতিবার। এ দিন স্থানীয় সময় সকাল ৮ট...বিস্তারিত


দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬টি বিশৃঙ্খলা, জালভোট ৫৯টি

দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬টি বিশৃঙ্খলা, জালভোট ৫৯টি

নিজস্ব প্রতিবেদক : চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে দেশের ৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘট...বিস্তারিত


চাঁপাইনবাবগঞ্জে এক কেন্দ্রে তিন ঘণ্টায় ভোট পড়ল ৪৭৮

চাঁপাইনবাবগঞ্জে এক কেন্দ্রে তিন ঘণ্টায় ভোট পড়ল ৪৭৮

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। বৃহস...বিস্তারিত


ভোটের আগেই ঢাকা ৮ আসনের কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন

ভোটের আগেই ঢাকা ৮ আসনের কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরুর আগেই রাজধানীর ঢাকা-৮ আসনে চোখে পড়ার মতো ভোটারদের উপ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর


A PHP Error was encountered

Severity: Notice

Message: fwrite(): write of 34 bytes failed with errno=122 Disk quota exceeded

Filename: drivers/Session_files_driver.php

Line Number: 265

Backtrace:

A PHP Error was encountered

Severity: Warning

Message: session_write_close(): Failed to write session data using user defined save handler. (session.save_path: /var/cpanel/php/sessions/ea-php74)

Filename: Unknown

Line Number: 0

Backtrace: