শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৫:৪০ পিএম, ২০২১-১১-৩০
আফগানিস্তান পুরুষ ক্রিকেট দলের হেড কোচের পদ ছাড়ছেন ল্যান্স ক্লুজনার। চলতি বছরের ৩১ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার সাবেক এই অলরাউন্ডারের সঙ্গে চুক্তি শেষ হবে।
এরপর আর চুক্তি নবায়নের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি। এর আগে ওয়ানডে বিশ্বকাপের পর ২০১৯ সালের সেপ্টেম্বরে ফিল সিমন্সের স্থলাভিষিক্ত হন ক্লুজনার।
সরে যাওয়া প্রসঙ্গে ক্লুজনার বলেন, ‘দুই বছর এই দলটির সঙ্গে কাটানোর পর আমি অনেক ভালো স্মৃতি সাথে নিয়ে যাবো। এখান থেকে চলে যাওয়ার পর অন্য কোথাও কোচিংয়ের ব্যাপারে মন দিতে চাই। ’ ক্লুজনারের সময় ক্রিকেটের তিন ফরম্যাটেই উন্নতি করে আফগানরা। তার কোচিংয়ে একটি টেস্ট, ৬ ওয়ানডের তিনটি ও ১৪ টি-টোয়েন্টির মধ্যে ৯টি জেতে দলটি। এসময় ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতে তারা। তবে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ ভালো যায়নি। সুপার টুয়েলভে ৫ ম্যাচের তিনটিতে হেরে বিদায় নিতে হয়।
স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited