বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামে র‍্যাবের পৃথক চার অভিযানে গ্রেফতার ০৭

মোঃ মাসুদুজ্জামান রাজিব    |    ০৬:৫৯ পিএম, ২০২৪-১১-০৫

চট্টগ্রামে র‍্যাবের পৃথক চার অভিযানে গ্রেফতার ০৭

চট্টগ্রামের সীতাকুণ্ড থানা এলাকায় র‍্যাব-৭ এর পৃথক দুটি মাদক বিরোধী অভিযানে ২০০ (দুইশত) বোতল ফেনসিডিল এবং ৭০ (সত্তর) কেজি গাঁজা উদ্ধার সহ ৫ (পাঁচ) জনকে গ্রেফতার ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান, একটি মাইক্রোবাস জব্দ করা হয়। অপরদিকে চট্টগ্রামের হালিশহর ও ফেনীর সোনাগাজীতে অভিযান চালিয়ে বৈষম্যেবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যা মামলার এজাহারনামীয় পলাতক এক আসামি এবং সন্ধিগ্ধ এক আসামিকে গ্রেফতার করে র‍্যাব-৭ চট্টগ্রাম। 
র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কিছু মাদক ব্যবসায়ী একটি কাভার্ড ভ্যানে করে মাদকদ্রব্য বহন করে কুমিল্লা হতে চট্টগ্রামে যাচ্ছে এ খবর পেয়ে সোমবার বিকেলে র‍্যাব-৭ এর একটি আভিযানিক দল সীতাকুণ্ড থানার কেএসআরএম কবির অক্সিজেন লিমিটেড এর সামনে পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে ভূজপুর থানার দামারখিল গ্রামের মোঃ সিদ্দিকুর রহমানের ছেলে মোঃ ওমর ফারুক (২৯), ও সিএমপি'র আকবর শাহ থানার নিউ মনসুরাবাদ, ১০ ওয়ার্ড, উত্তর কাট্টলী এলাকার মৃত সুলতান আহম্মদ এর ছেলে মোঃ হারুনকে (৪৪) গ্রেফতার করে। পরে কাভার্ড ভ্যানের চালকের সিটের পিছনে বিশেষ কৌশলে রাখা ০২টি প্লাস্টিকের বস্তা হতে ১৯৭ (একশত সাতানব্বই) বোতল ফেনসিডিল এবং অপর একটি প্লাস্টিকের বস্তা হতে খাকী কসটেপ দ্বারা পেছানো ২০.৫ (বিশ দশমিক পাঁচ) কেজি গাঁজা উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যান জব্দ করা হয়। 

অপরদিকে, একটি মাইক্রোবাসযোগে মাদকদ্রব্য বহন করে ফেনী হতে চট্টগ্রাম যাচ্ছে এ সংবাদের ভিত্তিতে গতরাতে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল সীতাকুণ্ড থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড এলাকার এসকেএম জুট মিলের সামনে পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে মাইক্রোবাসে থাকা তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, ভূজপুর থানার দোলন গ্রামের মৃত আবু তৈয়বের ছেলে মোঃ আরিফ হোসেন (২৫), অপর দুইজন হলেন ছাগলনাইয়া থানার উত্তর ছয়ঘরিয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে তৌহিদুল ইসলাম (৫০), ও জয়পুর গ্রামের শুনু মিয়ার ছেলে পেয়ার আহম্মেদ (৫৫)। পরে মাইক্রোবাসের পিছনে যাত্রী বসার স্থানে বিশেষ কৌশলে রাখা দুইটি চটের বস্তা হতে পঞ্চাশ কেজি গাঁজা এবং তিন বোতল ফেনসিডিল উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাস জব্দ করে র‍্যাব সদস্যরা। এছাড়াও ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত ০৪ আগস্ট ফেনীর মহিপাল ফ্লাইওভারের নিচে স্থানীয় ছাত্র-জনতার বিক্ষোভ সমাবেশে ছাগলনাইয়া আবদুল হক চৌধুরী ডিগ্রী কলেজের অনার্স পড়ুয়া ছাত্র মাহবুবুল হাসান মাসুম (২৫) হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি পেয়ার আহমেদ'কে (৬০) চট্টগ্রাম মহানগরীর মধ্য হালিশহর থেকে সোমবার গ্রেফতার করে র‍্যাব। সে ছাগলনাইয়া থানার মটুয়া গ্রামের মেরাজুল হকের ছেলে। অপর একটি অভিযানে একই দিন ফেনীর সোনাগাজী থানার ওলামা বাজার এলাকা হতে এ মামলার সন্ধিগ্ধ পলাতক আসামি ইকবাল হাসান প্রকাশ বিজয়'কে (২৬) গ্রেফতার করে র‍্যাব। সে সোনাগাজী থানার চর চান্দিয়া গ্রামের আব্দুল্লাহ আল মামুনের ছেলে।
র‍্যাব-৭ এর সহকারি পরিচালক (মিডিয়া) এ.আর.এম মোজাফফর হোসেন 'দৈনিক আমাদের বাংলা'কে পৃথক চার অভিযানে ০৭জনকে গ্রেফতারের বিষয়ে সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য পাঁচ জনকে সীতাকুণ্ড থানা ও অপর দুইজনকে ফেনী মডেল থানা পুলিশের নিকট মঙ্গলবার হস্তান্তর করা হয়।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর