বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

‘ভাসানী অনুসারী পরিষদ’র সমাবেশ থেকে পুলিশ হেফাজতে ১০-১২ জন

নিজস্ব প্রতিবেদক    |    ০৩:৪৯ পিএম, ২০২১-০৩-২৭

‘ভাসানী অনুসারী পরিষদ’র সমাবেশ থেকে পুলিশ হেফাজতে ১০-১২ জন

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমন ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষে শুক্রবার (২৬ মার্চ) দেশে বেশ কয়েকজন নিহত হয়েছেন। ওই ঘটনার প্রতিবাদে শনিবার (২৭ মার্চ) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করে ভাসানী অনুসারী পরিষদ। ওই সমাবেশ শেষে পুলিশ ১০-১২ জনকে আটক করে বলে দাবি করেছে কর্মসূচির আয়োজকরা। তবে পুলিশ বলছে, দু-তিনজনকে হেফাজতে নেয়া হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত থেকে এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুর পৌনে ১২টার দিকে এ সমাবেশ শুরু হয়। সেখানে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক জোনায়েদ সাকিসহ প্রগতিশীল রাজনীতির সঙ্গে জড়িত নেতাকর্মীরা। এ সমাবেশে নেতাকর্মীদের নিয়ে দুপুর পৌনে ১২টার দিকে হাজির হন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। ১২টা ২০ মিনিটের দিকে ৪ মিনিটের বক্তব্য দেন নুর। নুরের বক্তব্যের সময়ই সমাবেশ ঘিরে ফেলে পুলিশ। বক্তব্য শেষে নুর ও তার নেতাকর্মীরা দক্ষিণ দিক দিয়ে বেরিয়ে যেতে শুরু করলে তাদের আটকের চেষ্টা করে পুলিশ। তখন তারা সমাবেশে ফিরে যান। এরপর নুর ও তার নেতাকর্মীরা জোনায়েদ সাকি ও ডা. জাফরুল্লাহর পাশে অবস্থান নেন। সমাবেশের মাইক নিয়ে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক জোনায়েদ সাকি পুলিশকে বারবার আটক না করার অনুরোধ জানান। এ সময় জোনায়েদ সাকি বলেন, ‘আমি আপনাদের (উপস্থিত পুলিশ) অনুরোধ করছি, এই সমাবেশ থেকে কাউকে গ্রেফতার করবেন না। প্লিজ। শান্তিপূর্ণ সমাবেশ করছি, আমরা আর কিচ্ছু করবো না।’ সাকি কথা বলা শেষ করলে একজন স্লোগান দেয়ার চেষ্টা করেন। তখন ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর ভিপি নুর মাইক নিয়ে সবাইকে শান্ত হতে বলেন। এ সময় নুর বলেন, ‘আপনারা এখানে কোনো প্রকার উসকানি বা বিক্ষোভ করবেন না। শান্তিপূর্ণভাবে এই প্রতিবাদ সম্পন্ন করতে দেন। পুলিশের সঙ্গে সংঘর্ষ করা উচিত হবে না। সুতরাং কোনো ধরনের উশৃঙ্খল বক্তব্য বা উত্তেজনা ছড়াবেন না। পুলিশের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই।’ তখন সেখানে এক পুলিশ সদস্য বলেন, ‘পুলিশ নিয়ে এখানে কোনো কথা হবে না। পুলিশ নিয়ে কথা বললে শুয়ায় (শুইয়ে) ফেলবো।’ এরপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক ছিল। তবে পুলিশ সমাবেশ ঘিরে রাখে। দুপুর ১টার দিকে সমাবেশ শেষ হয়। সমাবেশে সর্বশেষ বক্তব্য রাখেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনিও সমাবেশ থেকে কাউকে আটক না করার আহ্বান জানান। সমাবেশ শেষে ডা. জাফরুল্লাহসহ নেতাকর্মীদের সঙ্গে নুর ও তার নেতাকর্মীরা প্রেস ক্লাবের ভেতরের দিকে রওনা দেন। তখন প্রেস ক্লাবের গেট খুলতে বাধা দেয় পুলিশ। ফলে কেউ প্রেস ক্লাবের ভেতরে প্রবেশ করতে পারছিল না। সেখান থেকে প্রায় ১০ মিনিটের মধ্যে ১০-১২ জনকে পুলিশ আটক করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এরপর ডিএমপির রমনার উপ-কমিশনার (ডিসি) মো. সাজ্জাদুর বলেন, ‘আমরা তাদের গ্রেফতার করিনি। তাদের পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। গতকাল যে ঘটনা ঘটেছে, সেই মামলার সন্দেহভাজন আসামি হিসেবে তাদের ধরা হয়েছে। যাচাই-বাছাইয়ের পর তারা যদি আসামি না হয়, সাধারণ মানুষ হয় আমরা ছেড়ে দেব। দু-তিনজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আপনারা জানেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালিত হচ্ছে। সেখানে বিদেশি মেহমান আছেন। রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় ডিএমপি কমিশনারের পক্ষ থেকে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। একইসঙ্গে রাজনৈতিক নেতাদের অনুরোধ করা হয়েছে, অস্থিতিশীল বা আইনশৃঙ্খলার অবনতি হয়, এমন কোনো কার্যক্রম যেন তারা না নেন। আমরা মূলত তাদের সেটাই বলেছি যে, আজকের দিনে কেউ যেন কোনোরকম উচ্ছৃঙ্খল আচরণ বা নাশকতামূলক কার্যক্রম না করেন। তাদের বলা হয়েছে যে, শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ করবেন। শেষ করে চলে যাবেন। যেহেতু আজ তারা এসেছে, আপনারা দেখেছেন যে, আমরা অত্যন্ত ধৈর্য ধরে তাদের প্রোগ্রাম শেষ করতে দিয়েছি। প্রোগ্রাম শেষ করে তারা চলে গেছেন।’

 

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর