শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৪:৩৬ পিএম, ২০২৫-০৮-১৯
ফটিকছড়ি প্রতিনিধি :
চট্টগ্রামের ফটিকছড়িতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও ড্রাগ লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে পাঁচটি ফার্মেসিকে মোট ৪৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৯ আগস্ট) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলামের নেতৃত্বে উপজেলার নাজিরহাট বাজারে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ফটিকছড়ি থানা পুলিশ ও নাজিরহাট পৌরসভার একটি টিম সহায়তা করেন। অভিযান চলাকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (নাজিরহাট মেডিকেল) গেট সংলগ্ন বিভিন্ন ফার্মেসিতে নানা অনিয়ম ধরা পড়ে। এর মধ্যে আরজু ফার্মেসি, রহমানিয়া ড্রাগ ফার্মেসি, বিসমিল্লাহ ঔষধ বিতান ও শহীদ মেডিসিন হলসহ মোট পাঁচটি ফার্মেসিকে জরিমানা করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম বলেন, ‘মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও ড্রাগ লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনাসহ বিভিন্ন অপরাধের দায়ে মোট ৪৪ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলে তিনি জানান।’
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited