শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৭:২৬ পিএম, ২০২৪-০৫-১৮
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে। শনিবার প্রাদেশিক পুলিশ এ কথা জানিয়েছে।
খবর এএফপি’র।
ঘোর প্রদেশ পুলিশের মুখপাত্র আবদুল রহমান বদ্রি এক বিবৃতিতে বলেছেন, ‘শুক্রবার প্রদেশটিতে আকস্মিক বন্যায় ৫০ জন প্রাণ হারিয়েছেন এবং এখনো আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন।
তিনি বলেন, বন্যায় প্রায় ২ হাজার ঘরবাড়ি ধসে পড়েছে এবং আরও হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও বলেন, এই ভয়াবহ বন্যায় কয়েক হাজার গবাদি পশু মারা গেছে। এতে হাজার হাজার হেক্টর কৃষি জমির ফসল বিনষ্ট হয়েছে এবং শত শত সেতু ও কালভার্ট ভেসে গেছে। বন্যায় কয়েক হাজার গাছ উপড়ে পড়েছে।
খবরে বলা হয়, বন্যার কারণে প্রদেশটির প্রধান সড়কগুলোতে যানবাহন চলাচল একেবারে বন্ধ হয়ে গেছে।
ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এবং তালেবানের কর্মকর্তারা জানান, আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাঘলান প্রদেশে গত সপ্তাহে এমন আকস্মিক বন্যায় শতাধিক মানুষ প্রাণ হারায়।
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited