শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০১:৪৫ পিএম, ২০২৫-১২-০৪
বাংলাদেশের ক্রান্তিলগ্নে মানুষের অধিকার আদায় ও গণতান্ত্রিক আন্দোলনে আলেম সমাজের অবদান অনস্বীকার্য। তাদের পেছনে রেখে কিংবা অবজ্ঞা করে দেশ এগিয়ে যেতে পারে না।
অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এসব কথা বলেছেন।
গতকাল রাজধানীর হাজারীবাগ পার্কে জামেয়া ইসলামিয়া দারুল হক্ব মাদ্রাসা কর্তৃক ইফতা ও হিফজ সমাপনকারী ছাত্রদের দস্তারবন্দী উপলক্ষ্যে ‘আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন’-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা আরও বলেন, দ্বীনের খেদমতে সামাজিক ও নৈতিক নেতৃত্বসহ যেকোনো উদ্যোগে সবসময় আলেম সমাজকে পাশে নিয়ে এগিয়ে যেতে চাই। সমাজে নৈতিকতা, ঐক্য ও আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি এবং তরুণদের কুরআনমুখী করতে দেশজুড়ে ক্বেরাত সম্মেলন আয়োজন করার বিষয়েও গুরুত্বারোপ করেন। এ ছাড়া হাজারীবাগ এলাকার রাস্তাঘাট ও পরিবেশগত সমস্যাসহ সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
ক্বেরাত সম্মেলনে ইফতা ও হিফজ সমাপনকারী শিক্ষার্থীদের পাগড়ি প্রদান করেন উপদেষ্টা।
নিজস্ব প্রতিবেদক : পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ডিসেম্বর থেকে কার্যকর এবং জানুয়ারি মাসে বর্ধিত বেতন দেওয়ার বà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটলেও তরুণ প্রজন্মের রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মুগদা থানার সাইফুল হত্যা মামলায় তথ্য গোপন করে নিম্ন আদালতের একই আদেশের বিপরীতে তিনবার à¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্à¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী : ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited