শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৫:১৪ পিএম, ২০২৫-১১-০১
মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী :
দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম মহানগরের সাথে দুই পার্বত্য জেলা পর্যটন নগর রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলার একমাত্র প্রবেশ পথ চট্টগ্রাম-হাটহাজারী মহাসড়ক।মহানগরের উত্তরে রাউজান, ফটিকছড়ি উপজেলার হাজার হজার মানুষের কর্মস্থল চট্টগ্রাম মহানগরে। এছাড়াও হাটহাজারী উপজেলার কয়েকটি ইউনিয়নের প্রবেশদ্বার হাটহাজারী বাসস্ট্যান্ড। সব মিলিয়ে দৈনন্দিন ছোট বড হাজার হাজার যানবাহন চলাচল করে হাটহাজারী মহাসড়কের উপর দিয়ে।অন্যদিকে সূত্রে জানা গেছে মহাসড়ক দখল করে একটি মহল টাকার বিনিময়ে ভাসমানন্দ দোকান বসিয়ে মহাসড়কে যানযট সৃষ্টির অন্যতম কারণ।আবার মহাসড়কের পাশে স্থানীয় দোকানদার ব্যবসায়ীরাও স্ব স্ব দোকানের সামনে ফুটপাত দখল করে দোকানের মালামাল ডিসপ্লে করার কারণে জনসাধারণ ফুটপাত অতিক্রম করে রাস্তায় চলাচলের কারণে যানবাহনের গতিরোধে যানজট সৃষ্টি হয়।যাহা প্রতিদিন হাটহাজারী বড় মাদ্রাসা সংলগ্ন থেকে শেরেবাংলা মাজার সংলগ্ন পর্যন্ত চট্টগ্রাম -ফটিকছড়ি মহাসড়ক এবং হাটহাজারী কলেজ গেট থেকে বাস ষ্ট্যাণ্ড মোড় পর্যন্ত রাঙ্গামাটি সড়ক দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে চমর ভোগান্তি পোহাতে হয় অফিস আদালতে চাকরিজীবী,স্কুল-কলেজের শিক্ষার্থী, মুমূর্ষ রুগী,বিদেশ যাত্রী বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে যাতায়াতকারী কেউ ভোগান্তি থেকে রেহাই পাচ্ছে না যেন প্রতিনিয়ত। হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল আল মুবিন বলেন আমি হাটহাজারীতে যোগদানের পর পরই যানজট নিরেশনের জন্য উদ্যোগ নিয়েছি। হাটহাজারী বাজার, বাসস্ট্যান্ড, রাঙ্গামাটি সড়কের কলাতল, কলেজ গেট এলাকায় অবৈধ স্থাপন উচ্ছেদ করেছি, অবৈধ পাকিংরত যানবাহন গুলোকে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমান করেছি,।সড়কের পাশে দোকান মালিকদের কে দোকানের বাহিরে কোন ডিসপ্লে না করার জন্য সতর্ক করেছি আইন অমান্য কারীদের কে নির্দিষ্ট সময়ের পর মোবাইল কোর্ট পরিচালনা করে আইনের আওতায় আনা হবে।এবং ক্ষুদ্র ভাসমান ব্যবসায়ীদের পুনবাসনের চিন্তায় আছি।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান বলেন যানজট নিরেশন করা দায়িত্বটি ট্রাফিক বিভাগের। ইউ এন ও মহোদয় যখন মোবাইল কোড করে তখন সহযোগিতা করি অনেক সময় দীর্ঘ যানজট সৃষ্টি হলে থানা পুলিশের সদস্যরা যানজট নিরেশনের যথেষ্ট চেষ্টা করে সডগটি খুব দ্রুত ৪লেনে উন্নতি করে মাঝখানে ডিভাইডার করা জরুরী বলে মন্তব্য করেন তিনি। হাটহাজারীতে ট্রাফিক বিভাগের দায়িত্ব ইনচার্জ টি আই শামসুজ্জামান মুঠোফোনে বলেন হাটহাজারী বাজার বাসস্ট্যান্ড লাগামহীন যানজট নিরেশনের জন্য ট্রাফিক পুলিশের পক্ষ থেকে নিরলস কাজ করে যাচ্ছি। যানজট নিরেশনের লক্ষ্যে সড়ক প্রশস্তের জন্য জায়গা অধিগ্রহণ করেছে সড়ক বিভাগ। তারা ক্ষতিপূরণের টাকা পাওয়ার পরেও অধিগ্রহকৃত স্থাপনা দ্রুত সরিয়ে নিচ্ছেনা এবং বাসস্ট্যান্ড মোডে স্থাপিত বিশাল আকৃতির গোল চত্বর খুব দ্রুত ছোট করতে হবে সমস্যা গুলো দ্রুত সংস্কার না করলে লাগামহীন যানজট সহজে নিরেশন হবে বলে মন্তব্য করেন তিনি।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited