শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৫:১৯ পিএম, ২০২৫-১১-২৩
গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি মো. মনজু মিয়াকে নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে পুলিশ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের সীচা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। তিনি ওই ইউনিয়নের লালচামার গ্রামের মৃত কাজিম উদ্দিন সরকারের ছেলে।
সুন্দরগঞ্জ কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. মনজু মিয়াকে গ্রেফতার করা হয়। পরে তাকে গাইবান্ধা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, জেলা বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটনার মামলায় তার বিরুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। পরে ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। রোববার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited