শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০১:৫৭ পিএম, ২০২৫-১১-২৫
কোটা বৈষম্য, নিয়োগ জালিয়াতি ও প্রশ্ন জালিয়াতির প্রতিবাদে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে দ্বিতীয় দিনের মতো ‘কমপ্লিট শাটডাউন’ চলছে। কোটা বিরোধী ঐক্যজোট, সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিক কমিটি এই কর্মসূচি পালন করছে। এই শাটডাউনের কারণে জেলা পরিষদের মূল ফটক বন্ধ রয়েছে।
প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কোটা বৈষম্য, নিয়োগ বাণিজ্যের অভিযোগ এবং প্রশ্ন ও ফলাফল জালিয়াতির প্রতিবাদে এই কর্মসূচি নেওয়া হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে আন্দোলনকারীরা জেলা পরিষদের মূল ফটকে ব্যানার টাঙিয়ে অবস্থান নিয়েছে। পুলিশ সতর্ক পাহারায় রয়েছে। নিয়োগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী ৯৩% মেধা এবং ৭% কোটা নিশ্চিত করার দাবি জানানো হচ্ছে। এই আন্দোলনের মুখে রাঙামাটি জেলা পরিষদ চতুর্থবারের মতো নিয়োগ পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে।
আন্দোলনকারিদের দাবি; তাদের দেওয়া ৬ দফা দাবি মেনেই চলতি নভেম্বর মাসের মধ্যেই রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কতৃপক্ষ তাদের অধীনে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত করতে হবে। অন্যথায় তারা অবরোধ হরতাল কর্মসূচীর দিকে আন্দোলন নিয়ে যাবে বলেও জানিয়েছে। এখনো পযন্ত সংশ্লিষ্ট প্রশাসনের কাছ থেকে কোনো ধরনের আশ্বাস পায়নি বলেও জানিয়েছে আন্দোলনকারিরা।
এদিকে দ্বিতীয় দিনের মতো রাঙামাটি জেলা পরিষদে শাটডাউন কর্মসূচীতে পরিষদের কাযক্রম অনেকটা অচল হয়ে পড়ার পাশাপাশি শহরজুড়ে নাগরিকদের মাঝে উৎকন্ঠা বিরাজ করছে।
অপরদিকে, রাঙামাটি জেলা পরিষদ কর্তৃপক্ষ জানিয়েছে, এখানে বিবদমান দু'টি পক্ষ থেকে স্মারকলিপির মাধ্যমে দাবি দাওয়া জানিয়েছে। সেসকল মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছে। মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত পাওয়া সাপেক্ষে নিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত নেবে রাঙামাটি জেলা পরিষদ।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited