শিরোনাম
সংবাদদাতা, সিলেট :: | ০৭:১০ পিএম, ২০২০-১১-১১
মালবাহী ট্রেন লাইনচ্যুতির ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বুধবার (১১ নভেম্বর) বিকেলের দিকে সিলেটের মাইজগাঁও ও ভাটেরার মধ্যবর্তী মোমিনছড়া চা বাগান সংলগ্ন স্থানে সার পরিবাহী ট্রেন শান্তাহার ফার্টিলাইজার স্পেশাল লাইনচ্যুত হয়।বিকাল ৫টা পর্যন্ত ট্রেনটি উদ্ধারে কাজ চলছিল। সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার খলিলুর রহমান বলেন, বিকেলে ফেঞ্চুগঞ্জ থেকে কুলাউড়া অভিমুখে যাত্রা করা মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। ফলে সিলেটের সাথে দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। কুলাউড়া রেলওয়ে জংশনের লোকো ইনচার্জ দুলাল চন্দ্র বলেন, দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারে কাজ চলছে। এজন্য উদ্ধারকারী আরেকটি ট্রেন নিয়ে তারা ঘটনাস্থলে রয়েছেন। এরআগে গত ৭ নভেম্বর শ্রীমঙ্গলের সাতগাওয়ে তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়। ওই ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ প্রায় ২৩ ঘণ্টা বন্ধ ছিল।
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited