শিরোনাম
মোঃ ইউসুফ মিয়া, রাজবাড়ী : | ০১:১৯ পিএম, ২০২০-১০-১১
দেশব্যাপী অব্যাহত খুন, ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা বন্ধ ও জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান রেখে আইন সংশোধনের দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০টায় জাতীয় ছাত্র সমাজ রাজবাড়ী জেলা শাখার আয়োজনে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা দেশব্যাপী অব্যাহত খুন ধর্ষণ ও নারীর প্রতি সংহিসতা বন্ধ ও জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান রেখে দ্রুত আইন সংশোধনের দাবী করেন। বক্তারা আরো বলেন দেশব্যাপী অব্যাহত খুন ও ধর্ষনের দায় সরকার এড়াতে পারে না। মিডিয়াতে যেসব তথ্য আসছে তাতে দেখা যায় বেশির ভাগ অপরাধের সাথে সরকারী দলের অনেক নেতাকর্মীরা জড়িত। তাদের গ্রেফতার সহ সকল অপরাধীদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হলে এসব অপরাধ প্রবণতা হ্রাস পাবে।
রাজবাড়ী জেলা ছাত্রসমাজের সভাপতি ও জাতীয় ছাত্রসমাজ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক রুহুল আমিন গাজীর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাড হাবিবুর রহমান বাচ্চু। এছাড়া মানববন্ধনে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান মমিন, সহ-সভাপতি খোন্দকার গোলাম কবির, সাংগঠনি সম্পাদক আক্কাস আলী বাবুু, জাতীয় পার্টির সদর উপজেলা কমিটির সভাপতি রতন কুমার, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, পৌর সভার সভাপতি আসাদুজ্জামন চাঁদ, ছাত্রনেতা মনিরুল ইসলাম মুন প্রমুখ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited