শিরোনাম
সংবাদদাতা, গাইবান্ধা :: | ০৮:০১ পিএম, ২০২০-০৯-৩০
আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের খোর্দ্দা-লাটশালার সমন্বিত চরে তিস্তার শাখা নদী (বুড়াইল
নদী)’র উপরে নির্মিত কাঠের সাঁকো ভেঙ্গে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে
রয়েছেন হাজার-হাজার পথচারী।
স্থানীয়রা জানান, চলতি বছরের তৃতীয় দফা বন্যার পানির খড়¯্রােতে উজান থেকে ভেসে আসা কচুরি পানা ও
পানির চাপের মুখে খোর্দ্দা চরের সঙ্গে ও লাটশালার চরের সংযোগ কাঠের সাঁকো ভেঙ্গে গিয়ে যোগাযোগ
বিচ্ছিন্ন হয়ে যায়। এ পথে সুন্দরগঞ্জ উপজেলা সদর তথা পৌর শহর থেকে কুড়িগ্রামের উলিপুর ও চিলমারী উপজেলা
সদরের সঙ্গে যোগযোগ রক্ষা করায় প্রত্যহ ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা, শিক্ষা, হাট-বাজারসহ বিভিন্ন ক্ষেত্রে হাজার-
হাজার মানুষের যাতায়াত করেন। সম্প্রতি সাকোঁটি ভেঙ্গে যাওয়ায় এসব মানুষজন যোগাযোগ রক্ষায় চরম
ভোগান্তিতে পড়েছেন। দীর্ঘদিন ধরে এ পথে আধুনিক প্রক্রিয়ায় কোন ব্রীজ নির্মাণ বা যোগাযোগ রক্ষাকারী
সড়কের উন্নয়ন (সংস্কার) না হওয়ায় ইউনিয়ন পরিষদ ও এলাকাবাসীর উদ্যোগে রাস্তা ও কাঁঠের সাঁকো নির্মাণ
অতঃপর সংস্কার হয়ে থাকে। চর খোর্দ্দা ও লাটশালার চরে বেক্সিমকো কোম্পানির নির্মাণাধীন পাওয়ার প্লান্ট প্রকল্পের
কর্মকর্তা ও কর্মচারীরাও যাতায়াত করেন এ পথে। ফলে জনগুরুত্বপূর্ণ এ রাস্তার উন্নয়নে কয়েক বছর আগে পাওয়ার
প্লান্ট প্রকল্পের অধীনে খোর্দ্দা ও লাটশালা গ্রামে ২.৫ কিলোমিটার রাস্তা ও উক্ত বুড়াইল নদীর উপর কাঠের সাঁকো
সংস্কার করা হয়। এত পথচারীসহ চরবাসী জন-জীবন যাত্রার মান বেড়ে যায়। চরের বাসিন্দা আবুল কালাম আজাদ, অলম
মিয়া, আব্দুল গফফার, টেংগারু, আঃ রাজ্জাক, শুকুর আলী, ছক্কু মিয়া, হায়দার আলী জানান, জরুরী ভিত্তিতে এ রাস্তার
সার্বিক উন্নয়ন ও ব্রীজ নির্মাণের প্রয়োজন রয়েছে।
ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, প্রতি বছর সড়ক ও সাঁকো মেরামতে ইউনিয়ন পরিষদসহ
নিজস্ব সহযোগিতায় প্রদানের মাধ্যমে এ পথে যাতায়াতের ব্যবস্থা করে থাকি। এভারেও তা করা হয়েছিল। কিন্তু, বন্যার
পানিতে ভেসে আসা কচুরি পানা ও পানিরতে সাঁকোটি ভেঙ্গে যায়। ফলে হাজার-হাজার মানুষ দূর্ভোগে
পড়েছেন।
নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, ভালুক...বিস্তারিত
এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ : : টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইড...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে। ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited