শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:০৮ পিএম, ২০২১-০৪-১২
বন্ধ থাকবে সব সরকারি-বেসরকারি অফিস। চলবে না গণপরিবহন। ১৩ দফা নিষেধাজ্ঞা দিয়ে আগামী ২১ এপ্রিল পর্যন্ত লকডাউনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ১৪ এপ্রিল সকাল ৬টা থেকে কার্যকর হবে সর্বাত্মক এই লকডাউন। তবে খোলা থাকবে শিল্পকারখানা। সীমিত পরিসরে খোলা থাকবে কাঁচাবাজার ও রেস্টুরেন্ট।
৪ এপ্রিল থেকে চলছে সরকারের ১১ দফার নিষেধাজ্ঞা, তবে পরে সেটা শিথিল করে চালু করা হয় গণপরিবহন, খুলে দেয়া হয় শপিংমল, দোকানপাট। নিষেধাজ্ঞা থাকে শুধু দূরপাল্লার বাসে।
তবে, এবার সরকারের ঘোষিত নতুন লকডাউনের প্রজ্ঞাপনে এল বেশকিছু ক্ষেত্রে কঠোরতা। আগে সীমিত পরিসরে সরকারি বেসরকারি অফিস খোলা থাকলেও এবার বন্ধ থাকবে সব। তবে কর্মস্থল ত্যাগ করতে পারবেন না কেউ। বন্ধ থাকবে সড়ক, নৌ, আকাশপথ।
পণ্যপরিবহন ও উৎপাদন ব্যবস্থাপনার সঙ্গে জড়িত জরুরি সেবা থাকবে খোলা। শিল্পকারখানা থাকবে খোলা। তবে মানতে হবে স্বাস্থ্যবিধি, থাকতে হবে নিজস্ব পরিবহন ব্যবস্থাপনা। শুধু টিকা দিতে যাওয়া ছাড়া জরুরি প্রয়োজন ছাড়া বের হওয়া যাবে না ঘর থেকে।
রোজায় ইফতার ও সেহেরির কথা বিবেচনায় রেখে সোমবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা এবং রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত কেবল খাবার সরবরাহ করতে পারবে হোটেল রেস্টুরেন্টগুলো। বর্তমানে খোলা থাকলেও পুরো বন্ধ থাকবে দোকানপাট, শপিংমল। খোলা জায়গায় কাঁচাবাজার বিক্রি করা যাবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। আদালতগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন সুপ্রিম কোর্ট। আর জুমা ও তারাবির নামাজের ব্যাপারে ধর্ম মন্ত্রণালয়কে সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে এ প্রজ্ঞাপনে।
আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে গà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচতলায় ন্যায্যমূল্যের নামে পরিচালিত ওষুধের দোকানে অতিà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদমে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনসাধারণের নির্বিঘ্ন à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম সরদার, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানি গ্রামের হাজু ক্বà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২২ জনকে গ্রেপ্ত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে ২১ দিনব্যাপী পোশাক তৈর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited