শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:০২ পিএম, ২০২৫-১০-০৮
টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এবার ৫০ ওভারের ফরম্যাট ওয়ানডে। আজ (বুধবার) আবুধাবিতে মুখোমুখি হচ্ছে দুই দল।
নতুন ফরম্যাট, নতুন অধিনায়ক। এই ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ? টি-টোয়েন্টি দলের কারা থাকছেন?
এশিয়া কাপের পর সম্প্রতি টি-টোয়েন্টি সিরিজেও দুর্দান্ত পারফর্ম করে ওয়ানডেতে ডাক পেয়েছেন সাইফ হাসান। এর আগে দেশের হয়ে টেস্ট আর টি-টোয়েন্টি খেললেও ওয়ানডে খেলা হয়নি ডানহাতি এই ব্যাটারের।
ডাক পেয়ে একাদশেই সম্ভবত ঢুকে পড়ছেন সাইফ। তার সঙ্গে ওপেনিংয়ে থাকছেন তানজিদ হাসান তামিম। ওয়ান ডাউনে খেলবেন টি-টোয়েন্টি দলের বাইরে থাকা নাজমুল হোসেন শান্ত। চারে তাওহিদ হৃদয়। পাঁচে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, ছয়ে শামীম পাটোয়ারী।
উইকেটরক্ষকের পজিশনে জাকের আলী নাকি নুরুল হাসান সোহান খেলবেন, তা এখনও নিশ্চিত নয়। তবে ম্যাচের আগের দিন অধিনায়ক মিরাজের কথায় ইঙ্গিত পাওয়া গেলো, সোহানের উইকেটকিপিংকেই এগিয়ে রাখছেন তিনি।
একাদশে খেলার কথা তিন পেসারের। সেক্ষেত্রে তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান আর তাসকিন আহমেদকে নিয়ে সাজানোর সম্ভাবনা পেস আক্রমণ। স্পিনার কোটায় থাকার কথা তানভীর ইসলামের।
বাংলাদেশের সম্ভাব্য ওয়ানডে একাদশ
তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), শামীম পাটোয়ারী, জাকের আলী/নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান আর তাসকিন আহমেদ।
স্পোর্টস ডেস্ক : : চেন্নাইয়ে আগে ব্যাটিং করে এই আসরে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ করে কানাডা। ৪ উইকেটে তারা করেছিল ১৭৩ রা...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : আসন্ন রমজানে মুসলিম ফুটবলারদের জন্য আবারও বিশেষ উদ্যোগ নিচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। ফু...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আমিনুল হক। নত...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : দল কঠিন সময় পার করলেও অভিজ্ঞদের ওপর আস্থা রাখছেন পাকিস্তানের স্পিনার উসমান তারিক। নামিবিয়ার বিপক...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালেই আইপিএলে কোচিংয়ের প্রস্তাব পেলেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর। র...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : জিম্বাবুয়ের বিপক্ষে হারের পরই অস্ট্রেলিয়ার সুপার এইট নিয়ে শঙ্কা দেখা দেয়। গতকাল শ্রীলঙ্কার কাছে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited