বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

নাইক্ষ্যংছড়িতে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা ইয়াবাকারবারি নিহত

সংবাদদাতা, বান্দরবান    |    ০১:৩৩ পিএম, ২০২০-১০-২১

নাইক্ষ্যংছড়িতে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা ইয়াবাকারবারি নিহত

 


 বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. আদহাম (২৩) নামে এক রোহিঙ্গা ইয়াবাকারবারি নিহত হয়েছেন। তিনি তুমব্রু কোনাপাড়া রোহিঙ্গা শিবিরের আবুল হাশেমের ছেলে।
 

এসময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, ২ রাউন্ড কার্তুজ ও ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।  

বুধবার (২১ অক্টোবর) ভোরে সীমান্তের ৩৫ নম্বর পিলারের কাছে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।  

কক্সবাজার ৩৪ বিজিবি সূত্রে জানা যায়, বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমঘুম ইউনিয়নের তুমব্রু বাইশফাঁড়ি সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে বিপুল পরিমাণ ইয়াবা আসার খবর পেয়ে বিজিবি সেখানে অবস্থান নেয়। এসময় মিয়ানমার থেকে ১০/১২ জনের একটি দল আসতে দেখে বিজিবি তাদের চ্যালেঞ্জ করলে ইয়াবাকারবারিরা টহল দলকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে আত্মরক্ষার্থে টহল দলের সদস্যরাও পাল্টা গুলি করে। এসময় হামলাকারীরা পাহাড়ি জঙ্গলের মধ্য দিয়ে মিয়ানমারের ভেতরে পালিয়ে যায়।  

পরে টহল দল ঘটনাস্থল থেকে মো. আদহাম (২৩) নামে এক রোহিঙ্গাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে কক্সবাজার জেলার উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনাস্থল থেকে বিজিবির সদস্যরা দেশীয় তৈরি একনলা বন্দুক, ২ রাউন্ড কার্তুজ ও ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মোহাম্মদ বিল্লাল হোসেন সিকদার  জানান, আমরা ঘটনা সর্ম্পকে জেনেছি এবং নিহত রোহিঙ্গা মো. আদহামের মরদেহ উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে এ রাখা হয়েছে। পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর