শিরোনাম
সংবাদদাতা, সাভার : | ০১:০৬ পিএম, ২০২০-১০-২৭
রাজধানীর সন্নিকটে সাভারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান হত্যার ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে র্যাব-৪।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার উনু মং। এর আগে, সোমবার (২৬ অক্টোবর) রাতে সাভারের রাজাসন থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- বাগেরহাট জেলার মোরালগঞ্জ থানার নিজাম সরিফের ছেলে আজাদ সরিফ (২৯) ও সাভারের ডগরমোরা এলাকার আব্দুল গনির ছেলে রনি ওরুফে কুত্তা রনি (২৪)।
র্যাব-৪ জানায়, গত শনিবার (২৪ অক্টোবর) ভোরে সাভারের সিআরপি রোড এলাকা রাজশাহী থেকে বাসে এসে নামে মোস্তাফিজুর রহমান। এসময় ছিনতাইকারীরা তার কাছে থাকা অর্থ ও মোবাইল ফোন নিতে গেলে মোস্তাফিজুর বাধা দেয়। পরে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে তাকে হত্যা করে পালিয়ে যায়। পরে নিহতের বাবা (২৬ অক্টোবর) সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে গতকাল রাতে তাদের গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে র্যাব-৪ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার অনু মং বলেন, কুত্তা রনি ও আজাদ শরীফ নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে তারা ছিনতাইসহ হত্যাকান্ডের কথা স্বীকার করেছে। তাদের গত রাতে অভিযান চালিয়ে সাভারে রাজাশন থেকে গ্রেপ্তার করা হয়। এঘটনায় তারা ৪ জন জড়িত থাকার কথা জানিয়েছে। বাকী দুইজনকেও গ্রেফতারের চেষ্টা চলছে।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited