শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০১:৫০ পিএম, ২০২৬-০২-১২
সিরাজগঞ্জ ব্যুরো :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সিরাজগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোট শুরুর আগেই জেলা শহরের বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। শীতের সকাল উপেক্ষা করে ভোটাররা লাইনে দাঁড়িয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগের অপেক্ষা করছেন।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে জেলা শহরের রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। নারী-পুরুষের আলাদা লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে ভোট দেওয়ার প্রস্তুতি নিতে দেখা যায়।একই চিত্র দেখা গেছে, সয়াগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। সেখানে ছেলেদের জন্য দুটি এবং মেয়েদের জন্য দুটি পৃথক লাইনে দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভোটারের সংখ্যা আরও বাড়তে থাকে। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট শামছুন মহসীন উচ্চ বিদ্যালয়েও রয়েছে ভোটারদের সরব উপস্থিতি৷ ভোটাররা বলছেন, দীর্ঘ প্রতীক্ষার পর ভোট দিতে পেরে তারা আনন্দিত। কেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী : ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ম্যানেজমেন্ট ইনফর...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নং খোকশাবাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পাঁচিল ও...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়ে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকণায় অগ্নিকাণ্ডে ভà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited