শিরোনাম
সংবাদদাতা, যশোর : | ০৭:১২ পিএম, ২০২০-১১-১২
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বুধবার রাতে সদর উপজেলার রামনগর ইউনিয়নের পুকুরকুল শেখ পাড়াস্থ আমতলার মোড় ( গোল চত্বর) নামক এলাকা থেকে ১৭০পিস ইয়াবা উদ্ধার করেছে। এসময় মাদক নিজ দখলে রাখার অভিযোগে আনোয়ার হোসাইন নামে এক বিক্রেতাকে গ্রেফতার করেছে। সে রামনগর স্কুল পাড়ার মৃত সদর আলী মোড়লের ছেলে। জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অফিসার ইনচার্জ সোমেন দাশের নেতৃত্বে এসআই আরিফুল সিলাম, এএসআই আমিনুল ইসলামসহ একদল ফোস গোপন সূত্রে খবর পেয়ে রামনগর পুকুরকুল শেখপাড়া আমতলার মোড় গোল চত্বর থেকে বুধবার ১১ নভেম্বর রাত সাড়ে ১১ টায় আনোয়ার হোসাইনকে গ্রেফতার করে। পরে তার দখল হতে ১৭০পিস ইয়াবা উদ্ধার করে। পরে তাকে রাতে কোতয়ালি মডেল থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দায়ের করেন। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করে।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited