শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৩:৫৬ পিএম, ২০২৫-১১-১১
নারায়ণগঞ্জ প্রতিনিধি :
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম স্পষ্ট করেছেন-এনসিপি স্বতন্ত্রভাবে সংস্কারের পক্ষে যারা জোটবদ্ধ হতে চায়, প্রয়োজনে তাদের আমরা নেবো। সংস্কারের পক্ষে, বাংলাদেশের পক্ষে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ও সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে থাকা শক্তিগুলো আসতে চাইলে আমরা তাদের নিয়ে জোট করতে পারি। কিন্তু যারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে, ২৪-এর জনআকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে-তাদের সঙ্গে এনসিপির কোনো জোট সম্ভব নয়।
মঙ্গলবার (১১ নভেম্বর) নারায়ণগঞ্জেএনসিপির জেলা অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, নির্বাচনী জোট বা দেশের বৃহত্তর স্বার্থে আমরা সবসময় ছাড় দিয়ে এসেছি। সংস্কার ও জাতীয় ঐক্যমতের প্রশ্নে আমরা অতীতেও ছাড় দিয়েছি, ভবিষ্যতেও দেবো। জাতীয় ঐক্যমত ও সংস্কারের পক্ষে যারা আসতে চায়, তাদের নিয়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনার বিষয়টিকে আমরা স্বাগত জানাই।
তিনি আরও বলেন, নভেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যে আমাদের প্রাথমিক প্রার্থী ঘোষণা করা হবে। আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম ইতোমধ্যে আগামী ১৫ নভেম্বরের মধ্যে প্রার্থী ঘোষণার কথা জানিয়েছেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগ এখন বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক। আমাদের ভবিষ্যতের দিকেই মনোযোগ দিতে হবে। আমরা দেখছি, টকশোতে আওয়ামী লীগের সুবিধাভোগী কিছু পেইড বুদ্ধিজীবী আছেন-যাদের ভাড়ায় খাটানো যায়, তারা আওয়ামী লীগের পক্ষে বৈধতা উৎপাদনের চেষ্টা করেছেন। কিন্তু গত দুই দিনের কার্যক্রমে স্পষ্ট হয়েছে-আওয়ামী লীগ কখনোই গণমানুষের দল ছিল না।
তিনি আরও বলেন, এই জ্বালাও-পোড়াও, আগুন সন্ত্রাস-এগুলো অতীতে কারা করেছে এবং বর্তমানে কারা করছে, তা গত দুই দিনের ঘটনায় পরিষ্কার হয়ে গেছে। আওয়ামী লীগের পতন কোনো নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় হয়নি, যে এখন ব্যালটের মাধ্যমে তাদের ফিরিয়ে আনার কথা হবে। আওয়ামী লীগের পতন হয়েছে গণঅভ্যুত্থানের মাধ্যমে।
এনসিপি নেতা আরও জানান, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে জেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি সম্প্রসারণ করা হচ্ছে। এর অংশ হিসেবে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডে অফিস স্থাপন করা হচ্ছে। এটি সংগঠনের সাংগঠনিক কার্যক্রমের অংশ।
এ কাজে যারা মাঠে থেকে কাজ করছেন, সেই নেতাকর্মীদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই, বলেন তিনি।
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited