শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৯:১৭ পিএম, ২০২৫-১২-১৫
দেশের গ্যাস মজুদের গোপন তথ্য বিদেশিদের কাছে সরবরাহসহ বিভিন্ন দুর্নীতির মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পেট্রোবাংলার পরিচালক রফিকুল ইসলামের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (১৫ ডিসেম্বর) দুদকের জনসংযোগ কর্মকর্তা সহকারী পরিচালক মো. তানজির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি অবৈধভাবে গ্যাস সংযোগ/পুনঃসংযোগ ও গ্যাস বিল মওকুফ, নিয়োগ, পদোন্নতি ও ঠিকাদারের বিল প্রদান ও বিদেশিদের দেশের গ্যাস মজুদ সংক্রান্ত তথ্য বিক্রির মাধ্যমে ১০০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয় কমিশন থেকে অনুমোদন দেওয়া হয়েছে।
অভিযোগের জানতে পরিচালক রফিকুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও অফিসিয়াল নম্বর বন্ধ পাওয়া যায়।
দুদকের অভিযোগে বলা হয়েছে, পেট্রোবাংলার পরিচালক রফিকুল ইসলাম বিদেশিদের কাছে দেশের গ্যাস মজুদ সংক্রান্ত গোপন তথ্য বিক্রি করে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। পাশাপাশি তার বিরুদ্ধে অবৈধ গ্যাস সংযোগ প্রদান, বিল মওকুফ, নিয়োগ ও পদোন্নতিতে অনিয়ম এবং ঠিকাদারদের বিল পরিশোধে দুর্নীতিসহ নানা অভিযোগ দুদকের কাছে জমা পড়েছে। এরই মধ্যে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited