শিরোনাম
মোঃ ইউসুফ মিয়া, রাজবাড়ী : | ০৪:১৫ পিএম, ২০২০-০৮-২৩
এক মাস বন্ধ থাকার পর গত শনিবার থেকে পুনরায় রাজবাড়ী থেকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়েছে। পদ্মা নদীতে পানি বৃদ্ধির ফলে সৃষ্ট বন্যা দৌলতদিয়ার কয়েকটি স্থানে রেললাইন তলিয়ে যাওয়ায় ঝুঁকি এড়াতে রেলওয়ে কর্তৃপক্ষ রাজশাহী-দৌলতদিয়া ঘাট রুটে চলাচলকারী একমাত্র ট্রেনটির (আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস) রাজবাড়ী রেলওয়ে স্টেশন থেকে দৌলতদিয়া ঘাট স্টেশন পর্যন্ত চলাচল বন্ধ করে দেয়। তারও ২ মাস আগে করোনা পরিস্থিতির কারণে এই রুটের সকল মেইল ও লোকাল ট্রেনের চলাচল বন্ধ করে দেয়া হয়। সেগুলোর চলাচল এখনো শুরু হয়নি। একমাত্র আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনটি চালু হলেও দৌলতদিয়া ঘাট পর্যন্ত চলতে না পারায় গোয়ালন্দ অ লের মানুষ নিরাপদে ও সাশ্রয়ে ট্রেনে যাতায়াতের সুবিধা থেকে বি ত ছিল। কুষ্টিয়া থেকে সপরিবারে ট্রেনে দৌলতদিয়া ঘাটে আসা যাত্রী রাশেদুল হক বলেন, ট্রেন যাত্রা নিরাপদ ও ঝুঁকি মুক্ত। এর পাশাপাশি বাসের চেয়ে ভাড়াও কম। তাই ফ্যামিলি নিয়ে ট্রেনেই আসলাম। তবে মেইল ও লোকাল ট্রেনগুলো বন্ধ থাকায় যাত্রীরা সেগুলোতে যাতায়াতের সুবিধা থেকে বি ত হচ্ছে। দৌলতদিয়া ঘাট রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আব্দুল জলিল বলেন, পদ্মা নদীতে পানি বৃদ্ধির ফলে সৃষ্ট বন্যায় গোয়ালন্দ রাজারের পর থেকে রেললাইনের কয়েকটি স্থান তলিয়ে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ ছিল। এখন থেকে রাজশাহী-দৌলতদিয়া ঘাট রুটের আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনটি নিয়মিত চলাচল করবে। বাকী ট্রেনগুলো করোনা ভাইরাস পরিস্থিতির কারণে বন্ধ রয়েছে।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited