বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

যুক্তরাষ্ট্রের কাছে হেরে জিম্বাবুয়ের বিপক্ষে ভালো উইকেটে না খেলাকে দুষলেন শান্ত

স্পোর্টস ডেস্ক :    |    ০৭:২৬ পিএম, ২০২৪-০৫-২২

যুক্তরাষ্ট্রের কাছে হেরে জিম্বাবুয়ের বিপক্ষে ভালো উইকেটে না খেলাকে দুষলেন শান্ত

স্বাগতিক যুক্তরাষ্ট্রের কাছে প্রথম টি-টোয়েন্টিতে হারের কারন হিসেবে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ সিরিজে ভালো উইকেটে না খেলাকে দুষলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। গত রাতে ম্যাচ শেষে নাজমুল জানান, আমরা ভালো উইকেটে খেলছি না। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও ভালো উইকেটে খেলিনি।
এ মাসের শুরুতে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। সিরিজটি ৪-১ ব্যবধানে জিতেছিলো টাইগাররা। সিরিজ জিতলেও, খর্বশক্তির জিম্বাবুয়ের বিপক্ষে আশানুরূপ  পারফরমেন্স করতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। মাত্র দুই ম্যাচে দেড়শ রানের কোটা পার করতে পারে তারা। এরমধ্যে সর্বোচ্চ দলীয় রান ছিলো ১৬৫।
জিম্বাবুয়ের বিপক্ষে জ¦লে উঠতে না পারলেও, যুক্তরাষ্ট্রের বিপক্ষে ভালো পারফরমেন্স করতে মরিয়া ছিলো বাংলাদেশ। কিন্ত প্রথম ম্যাচেই যুক্তরাষ্ট্রের কাছে হারের লজ্জায় ডুবতে হয় টাইগারদের। ৫ উইকেটে ম্যাচ হারের পেছনে ব্যাটারদের দায় দেখছেন বাংলাদেশ দলনেতা নাজমুল। তিনি বলেন, ‘আমরা ভালো ব্যাট করিনি। শুরুটা ভালো হয়েছিলো কিন্তু মাঝে কিছু উইকেট হারিয়ে ফেলি। আমরা যদি আরও ২০ রান বেশি করতাম তাহলে ভালো সংগ্রহ পেতাম।’
যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে পাওয়ার প্লেতে ২ উইকেটে ৩৭ রান তুলতে পারে বাংলাদেশ। মাঝের ওভারগুলোতে টি-টোয়েন্টি মেজাজে ব্যাট করতে পারেনি তারা। ১২তম ওভারে দলীয় ৬৮ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। পঞ্চম উইকেটে তাওহিদ হৃদয় ও মাহমুদুল্লাহ রিয়াদের ৪৭ বলে ৬৭ রানের জুটিতে ৬ উইকেটে ১৫৩ রানের পুঁজি পায় টাইগাররা। মাহমুদুল্লাহ ২২ বলে ৩১ রানে থামলেও, ৪৭ বলে সর্বোচ্চ ৫৮ রান করেন হৃদয়।
ব্যাটারদের জ¦লে উঠতে না পারার কারণ হিসেবে উইকেটের দোষ দিয়েছেন নাজমুল। তিনি বলেন, ‘আমার মনে হয় আমরা ভালো উইকেটে খেলছি না। জিম্বাবুয়ে সিরিজেও ভালো উইকেটে খেলিনি। তবে এটা মানসিক ব্যাপার। আশা করি ব্যাটাাররা ঘুরে দাঁড়াতে পারবে।’
প্রথম ম্যাচে হারের আরও একটি কারন হিসেবে বাংলাদেশের পেসারদের কাঠগড়ায় তুলেছেন নাজমুল। ডেথ ওভারে খুবই বাজে বোলিং করেছেন মুস্তাফিজু রহমান ও শরিফুল ইসলাম। ১৭  ও ১৯তম দুই ওভারে মুস্তাফিজ ৩২ রান এবং ১৮তম ওভারে ১৪ রান দেন শরিফুল।
নাজমুল বলেন, ‘দলের স্পিনাররা ভালো বোলিং করেছে। আমাদের পেসাররা শেষ দুই-তিন ওভারে পরিকল্পনা মতো বোলিং করেনি। আশা করি পরের ম্যাচে ভালো করবে তারা।’

রিটেলেড নিউজ

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত


কে জয় করবেন গোল্ডেন বুট

কে জয় করবেন গোল্ডেন বুট

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত


মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত


সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত


ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত


ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর