শিরোনাম
তারেকুল আলম | ০২:২৬ পিএম, ২০২১-০৯-২০
তুমি একটা ঠিকানা খুঁজেছিলে
আর আমি ভালবেসে ছিলাম।
একসাথে থাকার চিন্তা যখন করেছিলাম
তখন স্পষ্ট ভাষায় বলেছিলাম,
ঝগড়া করে করে অন্য সব হয়
কিন্তু সংসার হয় না।
বলেছিলাম, এমন কিছু হলে
পৃথক হওয়ার কথা। স্পষ্টই মনে পড়ে
সেই কথা গুলো কিন্তু তুমি ছিলে নির্বাক
আমি মৌনতাকে সম্মতি ধরে নিয়েছিলাম।
কিন্তু না, প্রেতাত্মা তখন থেকেই
ভর করেছিল তোমার মনে।
তুমি স্বার্থের জন্য প্রিয়তমা সেজেছিলে
আর তোমাকে ভালবেসে ঠকেই গেলাম।
তুমি বেঁধেছিলে আমায় ছলনার জালে
আর আমি আটকে ছিলাম মায়ার জালে।
কিন্তু সেই মায়া ধিরে ধিরে ঠেকল
করুনায় গিয়ে। শেষ পর্যন্ত অবশিষ্ট
রইল না মায়া, ভালবাসা এমনকি করুনাও।
তুমি আমার মাঝে তোমার স্বার্থ খুঁজেছিলে
আর আমি সন্ধানে ছিলাম নিঃস্বার্থ
ভালবাসার। তোমার কান্না আর আকুতি-
মিনতি ছিল হিমালয় সমেত অভিনয়
আর আমি তোমার যোগ্য অভিনেতা
হতে না পেরে অকালে ঝরে পড়লাম।
বরাবরই তোমার প্রতিজ্ঞা
প্রতিশ্রুতি ছিল ক্ষনিকের ও
মনভোলানো আর
আমি প্রতিনিয়তই তাতে আস্থা ও বিশ্বাস
রেখেছিলাম কিন্তু বরাবরই
আমার মনভেঙ্গে হয়েছিল চৌচির।
তুমি প্রতিনিয়তই মহা পবিত্র গ্রন্থে
হাত রেখে প্রতিজ্ঞা করেছ,
বরাবরই চেয়েছিলে শুধু একটা বার
শুধরাবার সুযোগ আর আমি প্রতিনিয়ত
হতাশ হয়ে তোমার থেকে একটু একটু
করে দূরে সরে শেষ প্রান্তে এসে পৌঁছালাম।
তুমি চেয়েছিলে আমি আমার মা
ভাই -বোন, আত্মীয় -স্বজন বিসর্জন
দিয়ে তোমায় মত্ত থাকি কিন্তু আমি
সুখ খুঁজেছিলাম সবার মাঝে।
ফলস্বরূপ নিমিষেই সব ভেঙে গেল
দিন শেষে রয়ে গেল শুধু একটা দীর্ঘশ্বাস।
যদিও তুমি চেয়েছিলে থেকে যেতে তোমার
মতো করে আমার হয়ে- যৌবন থেকে বার্ধক্য,
শুরু থেকে শেষ। কিন্তু আমি চেয়েছিলাম-
গড়তে আমার মতো করে। কিন্তু এখানে
আমি সম্পূর্ণ ব্যর্থ। তাইতো আমাদের মাঝে
সবকিছুতেই আকাশ- পাতাল পার্থক্য।
আবদুল্লাহ মজুমদার : : ইতিহাসে কিছু মানুষ জন্ম নেন একটি দেশকে বদলে দিতে, আবার কিছু মানুষ তাঁদের জীবন ও আদর্শ দিয়ে সমগ্র ব...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মে. জে. (অব.) এইচআরএম রোকন উদ্দিন প্রায় দুই দশক ধরে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভেতরে একটি নীরব যন্ত্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মেজর (অব.) মনজুর কাদের সম্রাট নেপোলিয়ন বলেছিলেন, ‘চীনকে ঘুমাতে দাও; যখন সে জেগে উঠবে, সে বিশ্বকে কা...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কাজী আব্দুল্লাহ আল বোরহান রিজভী বাংলাদেশ গত এক দশকে অবকাঠামো উন্নয়ন, রপ্তানি প্রবৃদ্ধি এবং সামাজ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : জাহাঙ্গীর আলম, সাংবাদিক ও কলামিস্ট আমরা এমন এক সময়ে বাস করছি, যেখানে মানুষের সংখ্যা বাড়ছে, কিন্ত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুল্লাহ মজুমদার : শহরের ব্যস্ত মোড়ে দাঁড়ানো ক্ষুদ্র দোকানি, গ্রামের হতাশ তরুণ কিংবা চাকরির আশায়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited