বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মিথ্যা সংবাদ ছাপিযে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার, আদালতে মামলা, জাবেদ আবছার চৌধুরীর তীব্র প্রতিবাদ

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৮:৫৭ পিএম, ২০২৪-০১-০৬

মিথ্যা সংবাদ ছাপিযে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার, আদালতে মামলা, জাবেদ আবছার চৌধুরীর তীব্র প্রতিবাদ

নজরুল ইসলাম, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি :
সম্প্রতি  শিল্পপতি ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরীর বিরুদ্ধে সংবাদ পরিবেশন করেছে 'clicknewsbd.com' নামে  চট্টগ্রামের একটি অনিবন্ধিত অনলাইন পোর্টালে । এ ব্যাপারে ক্লিকনিউজ বিডির সম্পাদক জালাল উদ্দিন সাগরের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনাল ও সিএমএম আদালতে পৃথক দুটি মামলা দায়ের করেছেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিচালনা পরিষদের ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো: জাবেদ আবছার চৌধুরী।
গত ৩ জানুয়ারী বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ জহিরুল কবির বাদির অভিযোগ আমলে নিয়ে এন্টিটেরোরিজম ইউনিট (অতিরিক্ত ডিআইজি) কে আগামি ২৭ মার্চের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। সাইবার ট্রাইব্যুনাল মামলা নং-১০/২০২৪, চট্টগ্রাম।
মামলা সুত্রে জানা যায়, বাদী জাবেদ আবছার চৌধুরী  ২০২১-২০২৪ সালের মা ও শিশু হাসপাতাল পরিচালনা পরিষদের নির্বাচনে ১০ হাজারের বেশি ভোট পেয়ে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন। পরবর্তী নির্বাচনকে সামনে রেখে অপশক্তি বাদির সুনাম ক্ষুন্ন করতে ক্লিকনিউজবিডিতে ‘এমবিবিএস কোর্সে ভর্তি বাণিজ্য লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন জাবেদ আবছার’ শিরোনামে  সংবাদ প্রকাশিত হয়। এ নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বাদি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হন।  নিউজটি আসামি জালাল উদ্দিন সাগর তার আইডিতে শেয়ার করেন। অদ্যাবধি নিউজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্যমান আছে। এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বাদির দীর্ঘদিনে গড়ে তোলা ক্যারিয়ার হুমকির সম্মুখীন হয়। 
ক্লিক বিডিতে মিথ্যা সংবাদ প্রকাশ হওয়া ভুক্তভোগী একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন,  জালাল উদ্দিন সাগরের বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির মামলা রয়েছে। তার স্ত্রী পুলিশ কর্মকর্তা হওয়ার সুবাদে তিনি নানা অপকর্ম করে পার পেয়ে যাচ্ছেন। ২০১৪ সালে সাগর ও তার স্ত্রী মাহবুব মোরশেদ নামে এক ব্যবসায়ী ও তার তিন সন্তানকে চান্দগাঁও থানায় ২দিন আটকে রাখেন বলে অভিযোগ রয়েছে। এনিয়ে ওই ব্যবসায়ী আদালতে মামলা করেছিলেন। ঘটনাটি সে সময় ১১ সেপ্টম্বর ১৪ ইং দৈনিক প্রথম আলো ও বিডি নিউজ ২৪ডটকম এ পত্রিকায় প্রকাশিত হয়েছিল। নেই বৈধ কোন কাগজপত্র । নেই নিবন্ধনও। স্ত্রী পুলিশ অফিসার শুধুমাত্র এটাকে পুজি করে জালাল উদ্দিন সাগর বিগত ১ যুগ ধরে সমাজের খ্যাতিমান মানুষদের সুনাম ক্ষুন্ন করে চলেছেন। এই সুনাম টানাটানি ও প্রশ্নবিদ্ধ করে পুলিশ স্ত্রীর ভয় দেখিয়ে সহজ সরল মানুষদের ফাদেঁ ফেলে অনৈতিক লাভবান হবার টার্গেট করে চলছে একের পর এক। এই রকম তথ্যসহ জালাল উদ্দিন সাগরকে নিয়ে প্রথম আলো পত্রিকায় 'চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগে পুলিশের বিরুদ্ধে মামলা' শিরোনামে সংবাদ প্রকাশ হয়। বিডিনিউজেও 'পুলিশ কর্তা ও সাংবাদিক স্বামীর বিরুদ্ধে আদালতে অভিযোগ' শিরোনামে সংবাদ সম্প্রচার করা হয়। এ ঘটনাগুলো ২০১৪ সালের সেপ্টেম্বর মাসের। এই রকম বহু মানুষের সুনাম ক্ষুন্ন করার অভিযোগ রয়েছে ওই পোর্টাল ও জালাল উদ্দিন সাগরের বিরুদ্ধে।  আমি উক্ত ক্লিক নিউজের মনগড়া ও মিথ্যা বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।  

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর