শিরোনাম
সংবাদদাতা, যশোর : | ০৬:০৮ পিএম, ২০২০-১১-০৫
সংবাদদাতা, যশোর ::
যশোর ঝিকরগাছা উপজেলা এলাকায় অগ্নিদগ্ধ হয়ে অন্তঃসত্ত্বা পুতুল রানী দাসের মৃত্যুর ঘটনায় তার স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগে মামলা হয়েছে। নিহত গৃহবধূর মা পুষ্পরানী বাদী হয়ে বৃহষ্পতিবার এ মামলা করেছেন। এদিকে বৃহষ্পতিবার সকালে যশোরজেনারেল হাসপাতালে নিহত পুতুলের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
নিহতের স্বজনরা এ ঘটনায় অভিযুক্ত প্রদীপের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
জানিয়েছেন। আসামি প্রদীপ ঝিকরগাছা উপজেলার কাউরিয়া ঋষিপাড়ার
কিশোর দাসের ছেলে। প্রতিবেশীর টিউবওয়েলে যাওয়া নিয়ে যশোরের
ঝিকরগাছা উপজেলার কাউরিয়া ঋষিপাড়ার চার মাসের অন্তঃসত্ত্বা পুতুল রানী দাসের সাথে তার স্বামীর মঙ্গলবার রাতে ঝগড়া হয়। একপর্যায়ে স্বামীকে ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন ওই নারী এবং পরের দিন চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
স্বজনদের অভিযোগ ঘটনার সময় তার স্বামী তাকে বাঁচানোর চেষ্টা করেনি। যে কারণে নিহতের মা বৃহষ্পতিবার বাদী হয়ে ঝিকরগাছা থানায় হত্যার অভিযোগে এজাহার করেছেন। মামলায় উল্লেখ করা হয়েছে দীর্ঘদিন ধরে চলে আসা পারিবারিক সহিংসতার জের ধরে পরিকল্পিতভাবে পুতুলকে হত্যা করেছে তার স্বামী প্রদীপ।পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন জানান, তারা অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করেছেন এবং তা খতিয়ে দেখছে। যাতে এ ঘটনায় যৌক্তিক বিচার হয়। বৃহস্পতিবার সকালে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। যশোর জেনারেল হাসপাতালে মরদেহ নিতে আসা পুতুল রানীর ঠাকুর দা (দাদা) মাধব দাস বলেন, প্রদীপ দীর্ঘদিন ধরে তার পুতনিকে নির্যাতন করে আসছিল। অনেকবার শালিস করা হলেও কোন ফল হয়নি। প্রতিদিন রাতে বাড়ি ফিরে পুতুলকে মারপিট করতো। এবার ওকে পুড়িয়ে মেরে ফেলল। আমি ওর ফাঁসি চাই।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited