বাংলাদেশ   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬  

শিরোনাম

ভালুকায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব বাড়ছে, আতঙ্কে পথচারী

মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি:

আমাদের বাংলা ডেস্ক :    |    ০২:০৯ পিএম, ২০২৬-০৯-০৫

ভালুকায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব বাড়ছে, আতঙ্কে পথচারী

ময়মনসিংহের ভালুকায় দিন দিন বেড়েই চলেছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব। উপজেলার বিভিন্ন সড়ক, বাজার, আবাসিক এলাকা ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে দলবেঁধে ঘুরে বেড়াচ্ছে অসংখ্য কুকুর। এতে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে আতঙ্ক ও উদ্বেগ।
স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর বিভিন্ন এলাকায় কুকুরের উৎপাত আরও বেড়ে যায়। দলবেঁধে কুকুর রাস্তায় চলাচল করায় পথচারী ও মোটরসাইকেল আরোহীদের অনেকেই আতঙ্কের মধ্যে চলাচল করেন। বিশেষ করে শিশু, নারী ও বয়স্কদের চলাচলে তৈরি হচ্ছে বাড়তি ঝুঁকি।
এলাকাবাসী জানান, কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে দীর্ঘদিন ধরে কার্যকর কোনো ব্যবস্থা চোখে পড়ছে না। নিয়মিত বর্জ্য অপসারণ না হওয়ায় বিভিন্ন স্থানে খাবারের উচ্ছিষ্ট পড়ে থাকে। এসব স্থানে কুকুরের জটলা তৈরি হচ্ছে। এতে একদিকে যেমন জনদুর্ভোগ বাড়ছে, অন্যদিকে রোগব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কাও তৈরি হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, কুকুরের উপদ্রব নিয়ন্ত্রণে পৌরসভা ও উপজেলা প্রশাসনের কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। পাশাপাশি কুকুরের কামড়ের শিকার ব্যক্তিদের দ্রুত চিকিৎসা ও প্রয়োজনীয় টিকা পাওয়ার ব্যবস্থা নিশ্চিত করারও দাবি জানিয়েছেন তারা।
সচেতন মহলের মতে, শুধু কুকুর নিধন নয়, বৈজ্ঞানিক ও মানবিক পদ্ধতিতে কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নিতে হবে। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ভালুকায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

রিটেলেড নিউজ

সড়ক হয়েছে ‘মৃত্যুফাঁদ’, জেনেও বাস্তবায়ন হয়নি ১১১ সুপারিশ

সড়ক হয়েছে ‘মৃত্যুফাঁদ’, জেনেও বাস্তবায়ন হয়নি ১১১ সুপারিশ

নিজস্ব প্রতিবেদক : প্রতিদিন নানা কাজে ঘর থেকে বের হন মানুষ। কেউ যান কর্মক্ষেত্রে, কেউ বেড়াতে, কেউ জরুরি কাজে। কাজ শেষে ...বিস্তারিত


চাল-তেলে ভোক্তার নাভিশ্বাস, লাভের টাকায় পকেট ভারী কার?

চাল-তেলে ভোক্তার নাভিশ্বাস, লাভের টাকায় পকেট ভারী কার?

নিজস্ব প্রতিবেদক : চাল ও ভোজ্যতেল, প্রতিদিনের খাদ্যতালিকার এই দুই অপরিহার্য পণ্যের দাম বাড়লে তার সরাসরি প্রভাব পড়à§...বিস্তারিত


কুড়িগ্রামে নজরুল বর্ষ উপলক্ষে তিন দিনব্যাপী প্রস্তুতিমূলক সাংস্কৃতিক কর্মশালার উদ্বোধন।

কুড়িগ্রামে নজরুল বর্ষ উপলক্ষে তিন দিনব্যাপী প্রস্তুতিমূলক সাংস্কৃতিক কর্মশালার উদ্বোধন।

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি : নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় কà§...বিস্তারিত


মা-ইলিশ রক্ষা নিষেধাজ্ঞা: সাগরে নামার আগেই ঋণের জালে অসংখ্য মৎস্যজীবীরা

মা-ইলিশ রক্ষা নিষেধাজ্ঞা: সাগরে নামার আগেই ঋণের জালে অসংখ্য মৎস্যজীবীরা

চট্টগ্রাম ব্যুরো : : মা ইলিশের নিরাপদ প্রজনন এবং ইলিশের উৎপাদন বৃদ্ধি করাকে কেন্দ্র করে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ ...বিস্তারিত


স্ত্রীকে ভিডিও কলে রেখে ডেকোরেশন ব্যবসায়ীর আত্মহত্যা

স্ত্রীকে ভিডিও কলে রেখে ডেকোরেশন ব্যবসায়ীর আত্মহত্যা

আমাদের বাংলা ডেস্ক : : সেনবাগ উপজেলা প্রতিনিধি  : নোয়াখালীর সেনবাগে পারিবারিক কলহের জের ফোন ভিডিও কলে রেখে মোঃ হোরন মিয়...বিস্তারিত


পায়রা নদীতে নৌ পুলিশের অভিযান বিপুল পরিমাণ অবৈধ জাল ও নৌকা আটক, জাল পুড়িয়ে ধ্বংস।

পায়রা নদীতে নৌ পুলিশের অভিযান বিপুল পরিমাণ অবৈধ জাল ও নৌকা আটক, জাল পুড়িয়ে ধ্বংস।

আমাদের বাংলা ডেস্ক : : মো:সোহেল তালুকদার,পটুয়াখালী : পটুয়াখালীর দুমকি উপজেলার পায়রা নদীতে নৌ পুলিশের এক সফল অভিযানে বিশা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর