বাংলাদেশ   সোমবার, ১৬ নভেম্বর ২০২৬  

শিরোনাম

এনসিসি ব্যাংকের নেতৃত্বে ফেনীতে “স্টুডেন্ট ব্যাংকিং সম্মেলন-২০২৬” অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৬:০৯ পিএম, ২০২৬-১১-১৫

এনসিসি ব্যাংকের নেতৃত্বে ফেনীতে “স্টুডেন্ট ব্যাংকিং সম্মেলন-২০২৬” অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে দেশব্যাপী আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রমের অংশ হিসেবে এনসিসি ব্যাংক পিএলসি-এর নেতৃত্বে ফেনী জেলায় কার্যরত ৩৮টি তফসিলি ব্যাংকের সহযোগিতায় “স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স-২০২৬, ফেনী” সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এ সম্মেলনের প্রতিপাদ্য ছিল “এক দেশ, এক কিউআরÑলেনদেনে বাংলা কিউআর” এবং “আর্থিক সাক্ষরতায় সূচিত হোক নিরাপদ ক্যাশলেস লেনদেন”। সম্মেলনের অংশ হিসেবে ফেনী জেলা শহরে একটি বর্ণাঢ্য র‌্যালিতে ব্যাংকগুলোর প্রতিনিধিদের নেতৃত্বে অংশ নেন আমন্ত্রিত দুইশতাধিক ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ।

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক (ফাইন্যান্সিয়াল ইনক্লুশন) দেবাশীষ রায় প্রধান অতিথি হিসেবে এই সম্মেলনের উদ্বোধন করেন। এনসিসি ব্যাংকের এসভিপি ও আঞ্চলিক প্রধান মো. নুরুল হক এর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ইভিপি ও আঞ্চলিক প্রধান গিয়াস উদ্দিন আহমেদ, বাংলাদেশ কৃষি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও আঞ্চলিক প্রধান এএইচএম রেজাউল করিম, এনসিসি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও ফাইন্যান্সিয়াল ইনক্লুশন সেলের প্রধান মোঃ আনিসুর রহমান মজুমদার এবং বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগের উপ-পরিচালক মোঃ ফিরোজ আহমেদ।

জেলার শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে আয়োজিত মূল অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে দেবাশীষ রায় বলেন, আগামী দিনে ব্যাংকিং সেবা ক্রমান্বয়ে ডিজিটাল বা প্রযুক্তিনির্ভর হয়ে উঠবে। বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে ডিজিটাল ব্যাংকের অনুমোদন দেওয়া শুরু করেছে। তিনি বলেন, স্টুডেন্ট ব্যাংকিং কার্যক্রমকে আরও কার্যকর ও ফলপ্রসূ করতে ব্যাংক এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের এখন থেকেই ডিজিটাল লেনদেন ও বাংলা কিউআর ব্যবহারে অভ্যস্ত হওয়ার আহ্বান জানান।

অন্যান্য বক্তারা বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্র ও আর্থিক খাতের নেতৃত্ব দেবে। তাই শিক্ষাজীবন থেকেই তাদের ডিজিটাল ব্যাংকিং, ক্যাশলেস লেনদেন, মোবাইল ব্যাংকিং এবং আধুনিক আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে নিজেদের দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে তারা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, এনসিসি ব্যাংক চলতি বছরে সারা দেশব্যাপী ১৪২টি শিক্ষাপ্রতিষ্ঠানে স্টুডেন্ট ব্যাংকিং, আর্থিক সাক্ষরতা ও ডিজিটাল ব্যাংকিং বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে। “স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২০২৬, ফেনী” অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক ২০২৬ সালে ফেনী জেলায় স্টুডেন্ট ব্যাংকিং হিসাব খোলার পারফরমেন্স এর স্বীকৃতিস্বরূপ ব্যাংকগুলোকে সম্মাননা দিয়েছে। জেলায় সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট হিসাব খুলে প্রথম স্থান অর্জন করেছে এনসিসি ব্যাংক পিএলসি। ডাচ্-বাংলা ব্যাংক ও বেসিক ব্যাংককে যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী ব্যাংক হিসেবে সম্মাননা প্রদান করা হয়।
 

রিটেলেড নিউজ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পল্টন চাকমার পাশে নানিয়ারচর জোন

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পল্টন চাকমার পাশে নানিয়ারচর জোন

মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : রাঙামাটির নানিয়ারচরে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ক্ষতিগ্রস্ত পল্টন চাকমার পাশে দাঁড়িয়েছে বাংলাদেà...বিস্তারিত


রাঙামাটির নানিয়ারচরে সেনা জোনের উদ্যোগে গবাদি ও পশুপালন বিষয়ক প্রশিক্ষণ

রাঙামাটির নানিয়ারচরে সেনা জোনের উদ্যোগে গবাদি ও পশুপালন বিষয়ক প্রশিক্ষণ

মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : রাঙ্গামাটির নানিয়ারচরে স্থানীয় জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টি, আয়বৃদ্ধি ও আর্থ-সামাজিক উন্নয়...বিস্তারিত


চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলায় যুবকের ৮ বছরের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলায় যুবকের ৮ বছরের কারাদণ্ড

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় মাসà§...বিস্তারিত


দুর্গম রালাইপাড়ার ৩৪ শিক্ষার্থীর পাশে আলীকদম সেনা জোন, পাঠাল মানবিক সহায়তা

দুর্গম রালাইপাড়ার ৩৪ শিক্ষার্থীর পাশে আলীকদম সেনা জোন, পাঠাল মানবিক সহায়তা

আমাদের বাংলা ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি জনপদ রালাইপাড়ার একটি বেসরকাà¦...বিস্তারিত


বিডি ক্রিয়েশনের সঙ্গে প্রাইম ব্যাংকের পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর

বিডি ক্রিয়েশনের সঙ্গে প্রাইম ব্যাংকের পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর

আমাদের বাংলা ডেস্ক : : প্রাইম ব্যাংক পিএলসি-এর কাছ থেকে ‘পেরোল ব্যাংকিং’ সেবা নেবে বিডি ক্রিয়েশন লিমিটেড। সম্প্রতি ঢà...বিস্তারিত


যশোরে ৯ মাসে ২৬ জনের যাবজ্জীবন, ফৌজদারি ও দেওয়ানী মামলা নিষ্পত্তিতে বড় অগ্রগতি 

যশোরে ৯ মাসে ২৬ জনের যাবজ্জীবন, ফৌজদারি ও দেওয়ানী মামলা নিষ্পত্তিতে বড় অগ্রগতি 

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মোকাদ্দেছুর রহমান রকি, যশোর : যশোরে ফৌজদারি ও দেওয়ানি মামলা নিষ্পত্তিতে অভাবনীয় গতি ফিরে এসেছà§...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর