শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০১:৫৯ পিএম, ২০২৫-১০-২৭
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, এক রাতের মধ্যে ইউক্রেনের মোট ১৯৩টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের তথ্যমতে এসব হামলায় কমপক্ষে একজন নিহত হয়েছে।
মস্কো থেকে এএফপি এ খবর জানিয়েছে।
মন্ত্রণালয় টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে লিখেছে, ‘রোববার রাতে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিয়েভের ১৯৩টি ড্রোন ধ্বংস করেছে।’
সীমান্তবর্তী ব্রিয়ানস্ক অঞ্চলের গভর্নর আলেক্সান্ডার বোগোমাজ টেলিগ্রামে জানান, পোগার গ্রামে একটি মিনি বাসে ড্রোনের আঘাতে চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচ যাত্রী।
রুশ সামরিক বাহিনী মোট ৪৭টি ড্রোন ভূপাতিত করেছে ইউক্রেন সীমান্তবর্তী ব্রিয়ানস্ক এলাকায়। এছাড়াও ৪০টি ভূপাতিত করেছে মস্কো অঞ্চলে। মন্ত্রণালয়ের তথ্যমতে, সেগুলোর অধিকাংশই রাজধানী লক্ষ্য করে ছোড়া হয়েছিল।
২০২২ সালের ফেব্রুয়ারি মাসে পূর্ণাঙ্গ আক্রমণ শুরুর পর থেকে রাশিয়া বিশেষ করে ইউক্রেনের জ্বালানি নেটওয়ার্ক লক্ষ্য করে প্রায় নিয়মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।
পাল্টা পদক্ষেপ হিসেবে, ইউক্রেনও রাশিয়ার তেল শোধনাগার এবং অন্যান্য জ্বালাপনি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited