শিরোনাম
সংবাদদাতা, বাগেরহাট | ০২:১৪ পিএম, ২০২৪-০২-০৬
বাগেরহাটের মোংলা সমুদ্র বন্দর সচল রাখতে বন্দর চ্যানেলের ইনারবারে ড্রেজিং শুরু হয়েছে। সম্প্রতি চারটি কাটার সাকশন ড্রেজারের মাধ্যমে মোংলা বন্দর চ্যানেলের ইনার বারে ড্রেজিংয়ের কাজ শুরু করা হয়েছে।
এর আগে ২০২১ সালেও ইনারবারে ড্রেজিং শুরু হয়েছিল। ৩৫ শতাংশ কাজ শেষ হওয়ার পরে ড্রেজিং করা মাটি ফেলার জায়গা সংকটের কারণে ২০২২ সালে ড্রেজিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেয় বন্দর কর্তৃপক্ষ। এখন ড্রেজিংয়ের মাটি ফেলার জায়গার ব্যবস্থা হওয়ায় পুনরায় ড্রেজিংয়ের কাজ শুরু হয়েছে।
মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে মোংলা বন্দর কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
প্রায় এক বছর ড্রেজিং বন্ধ থাকায় চ্যানেলের কিছু স্থানে পলি জমে। যার কারণে নিয়মিতভাবে ৮.৫ মিটার ড্রাফটের জাহাজ এ বন্দরে আসতে পারছিল না। ড্রেজিংয়ের ফলে পুনরায় আবারও সাড়ে ৯ থেকে ১০ মিটার ড্রাফটের জাহাজ বন্দরে আসতে পারবে বলে দাবি বন্দর কর্তৃপক্ষের।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে মোংলা বন্দর কর্তৃপক্ষ সর্বদা সচেষ্ট রয়েছে। যেকোনো উপায়ে মোংলা বন্দরকে সচল রাখা হবে। ইনার বারে চলমান ড্রেজিং প্রকল্পটি শেষ হলে ৯.৫ থেকে ১০ মিটার ড্রাফটের জাহাজ অনায়াসে মোংলা বন্দরে আসতে পারবে। অধিক ড্রাফটের জাহাজ বন্দরে আগমনের ফলে মোংলা বন্দরের আয় বাড়ার পাশাপাশি সরকারি রাজস্ব আয়ও বাড়বে বলে জানান বন্দরের চেয়ারম্যান।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited