শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০৫:১২ পিএম, ২০২১-০১-০১
চট্টগ্রাম নগরের কালুরঘাট শিল্প এলাকায় কাদের ট্রেডিং কোম্পানি নামে একটি প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা সাড়ে চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে, এ অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে জানা যাবে।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ কন্ট্রোল রুম থেকে জানানো হয়, বৃহস্পতিবার রাত ১০টা ৪৫ মিনিটের দিকে কালুরঘাট শিল্প এলাকার কাদের ট্রেডিং কোম্পানির প্রতিষ্ঠানে আগুন লাগে। ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরীর নেতৃত্বে তিনটি ইউনিটের মোট নয়টি গাড়ি গিয়ে শুক্রবার ভোর ৩টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited