বাংলাদেশ   রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পুলিশ কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেপ্তার

মামুনুর রশীদ সেলিম :    |    ০৫:৩৯ পিএম, ২০২৬-০৯-২৬

পুলিশ কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেপ্তার

পিবিআই, সিআইডি ও ডিবি পুলিশের কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন মামলার বাদীদের কাছ থেকে গাড়ি ভাড়া ও তদন্ত খরচের কথা বলে টাকা আত্মসাৎ করা প্রতারক চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম জেলা। 

গ্রেপ্তার মো. মোজাম্মেল হক কবির (৫০) নোয়াখালী জেলার সুধারাম থানার গৌরীপুর খরিফার হাট এলাকার বেশারত উল্লাহ’র ছেলে।

পিবিআই জানিয়েছে, প্রতারক চক্রটি চট্টগ্রামের বিভিন্ন আদালত থেকে কৌশলে মামলার বাদীদের মোবাইল নম্বর সংগ্রহ করত। পরে নিজেদের পিবিআই, সিআইডি বা ডিবির তদন্ত কর্মকর্তা পরিচয় দিয়ে মামলায় বাদীর পক্ষে রিপোর্ট দেওয়ার কথা বলে বিশ্বাস অর্জন করত।

এরপর গাড়ি ভাড়া ও তদন্তের খরচের নামে বিকাশ ও নগদের মাধ্যমে বিভিন্ন অঙ্কের টাকা নিয়ে আত্মসাৎ করত। এ ঘটনায় পিবিআই চট্টগ্রাম জেলার এসআই মো. আবু সুফিয়ান বাদী হয়ে গত ২৩ সেপ্টেম্বর রাউজান থানায় মামলা করেন।
পিবিআই চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হেসেন জানান,  পিবিআই, সিআইডি ও ডিবি পুলিশের কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন মামলার বাদীদের কাছ থেকে গাড়ি ভাড়া ও তদন্ত খরচের কথা বলে টাকা আত্মসাৎ করা প্রতারক চক্রের মূলহোতা মো. মোজাম্মেল হক কবিরকে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নোয়াখালীর সুধারাম থানার গৌরীপুর এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। এসময় প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন ডিভাইস উদ্ধার করা হয়েছে।

মামলা দায়েরের ৪৮ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, চক্রটির সদস্যরা অন্যের নামে সিম নিবন্ধন করায় তাদের শনাক্ত করতে সময় লাগছিল। পরে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে মোজাম্মেল হক কবিরের অবস্থান শনাক্ত করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোজাম্মেল প্রতারণার কথা স্বীকার করেছেন এবং তার সহযোগীদের বিষয়ে তথ্য দিয়েছেন। এসব তথ্যের ভিত্তিতে চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার ও আরও প্রতারণার ঘটনা উদঘাটনে অভিযান চলছে।

রিটেলেড নিউজ

জ্বালানি সংকটে মায়ানমারে পাচার হচ্ছে তেল, প্রশাসনের অভিযানেও থামছে না অনুমোদনহীন তেল বিক্রি, বৈধ পাম্পের দাবিতে জেলেরা

জ্বালানি সংকটে মায়ানমারে পাচার হচ্ছে তেল, প্রশাসনের অভিযানেও থামছে না অনুমোদনহীন তেল বিক্রি, বৈধ পাম্পের দাবিতে জেলেরা

আমাদের বাংলা ডেস্ক : : নুরুল আবছার, মহেশখালী : কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা-ঘটিভাঙ্গা এলা...বিস্তারিত

ফটিকছড়িতে গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

ফটিকছড়িতে গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

আমাদের বাংলা ডেস্ক : : ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়ির ভুজপুরে গণধর্ষণ মামলার পলাতক আসামি মো.মনসুরকে নগরের পাহাড়তলী থানা এà...বিস্তারিত

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

আমাদের বাংলা ডেস্ক : : আবরার হাসান : চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবà§...বিস্তারিত

দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বিদেশি আধিপত্য প্রতিষ্ঠার পাঁয়তারা চলছে: আল্লামা মামুনুল হক

সিরাজগঞ্জে  জেলা জাতীয় পার্টির নবগঠিত আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতার পদত্যাগে  সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জে  জেলা জাতীয় পার্টির নবগঠিত আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতার পদত্যাগে  সংবাদ সম্মেলন

আমাদের বাংলা ডেস্ক : : ‎‎​শেখ মোঃ এনামুল হক : ‎‎সিরাজগঞ্জ জেলা জাতীয় পার্টির নবগঠিত ৩২ সদস্যের আহ্বায়ক কমিটি থেকে ২২ ন...বিস্তারিত

বারইয়ারহাটে রেলওয়ের ভূমিতে দোকান ঘর নির্মাণ, নেপথ্যে ৫ ব্যবসায়ী

বারইয়ারহাটে রেলওয়ের ভূমিতে দোকান ঘর নির্মাণ, নেপথ্যে ৫ ব্যবসায়ী

ষ্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম জেলার বারইয়ারহাট পৌর এলাকার ৫নং ওয়ার্ডের গাছ মার্কেট সংলগ্ন এলাকায় অবৈধভবে রেললাইনের à...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত

সর্বশেষ খবর