শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:২৫ পিএম, ২০২৫-১২-২১
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার এবং তারা বিদেশে অবস্থান করলে ইন্টারপোলের মাধ্যমে তাদের দেশে ফেরানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রিটে সন্দেহভাজন আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়াএই রিট দায়ের করেন। রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ডিএমপি কমিশনার ও ইন্টারপোল ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (NCB), বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত প্রধান কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে। রিটকারী বলেন, রিট আবেদনে বিভিন্ন বিষয়ে রুল ও নির্দেশনা জারি চাওয়া হয়েছে। জুলাই যোদ্ধা ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িত দুর্বৃত্তদের গ্রেপ্তার, জড়িতরা বিদেশে অবস্থান করলে ইন্টারপোলের মাধ্যমে দেশে প্রত্যাবর্তন নিশ্চিতকরণের জন্য এই আবেদন করা হয়েছে। ওসমান হাদিকে হত্যার ঘটনায় জড়িত দুজন মূল অপরাধী বিদেশে অবস্থান করলে, তাদের বিরুদ্ধে ইন্টারপোলসহ আন্তর্জাতিক প্রক্রিয়ায় গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে এনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সন্দেহভাজন আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিতে কেন প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হবে না— এই মর্মে বিবাদী গণের বিরুদ্ধে রুল ও আদেশের জন্য প্রার্থনা করেছি।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্à¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী : ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ম্যানেজমেন্ট ইনফর...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নং খোকশাবাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পাঁচিল ও...বিস্তারিত
মো. আরফান উদ্দীন : জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চট্টগ্রাম কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা (এস্টেট) মো. নাসির উদ্দিনকে ঘি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited