শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৮:৫০ পিএম, ২০২৫-১২-০৫
ফটিকছড়ি প্রতিনিধি :
চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ কাউছার (২৯) নামে ফটিকছড়ির এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম–খাগড়াছড়ি সড়কের ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাউছার ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার নারায়ণহাট ইউনিয়নের চাঁনপুর নতুন পাড়া এলাকার মোহাম্মদ জাহাঙ্গীরের ছেলে। তিনি পেশায় গাড়িচালক।
স্থানীয় সূত্রে জানা যায়, ফটিকছড়ি থেকে বিদেশগামী যাত্রীদের নিয়ে একটি হাইস (মাইক্রোবাস) চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিল। ফরহাদাবাদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাছবাহী একটি মিনি ট্রাকের সঙ্গে হাইসটির মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় হাইসচালক কাউছার ঘটনাস্থলেই মারা যান। গাড়িতে থাকা আরও পাঁচ যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
নাজিরহাট পুলিশ ফাঁড়ির এসআই মোহাম্মদ সায়েদুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনায় একজন মারা গেছেন, কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে।’
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited