বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি সত্ত্বেও গাজায় চলছে প্রচন্ড লড়াই

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৮:২৪ পিএম, ২০২৪-০৫-১৪

যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি সত্ত্বেও গাজায় চলছে প্রচন্ড লড়াই

দক্ষিণাঞ্চলীয় রাফাসহ গাজায় হামাসের সাথে ইসরায়েলের তুমুল লড়াই চলছে।যদিও যুক্তরাষ্ট্র রাফায় পূর্ণ অভিযানের বিষয়ে হুঁশিয়ার করেছে। একইসঙ্গে যুদ্ধোত্তর নৈরাজ্য ও বিদ্রোহের হুমকি নিয়েও সতর্ক করেছে।তা সত্ত্বেও গাজার উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে হামাসের সাথে ইসরায়েলের সংঘর্ষের খবর পাওয়া গেছে।
পূর্ব রাফায় হেলিকপ্টার থেকে হামলা ও ভারি গোলা নিক্ষেপ করা হয়েছে। একইসঙ্গে গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া শরণার্থী ক্যাম্প এবং গাজা নগরীর জৈতুন এলাকায় লড়াই চলছে।
ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রসহ বিশ্বের কয়েকটি দেশের আহ্বান উপেক্ষা করে ইসরায়েল রাফায় স্থল হামলার প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছে। গত সপ্তাহে দেশটি পূর্ব রাফায় ট্যাংক ও সৈন্য পাঠিয়েছে।
জাতিসংঘ বলছে, মিসর সীমান্ত সংলগ্ন  রাফায় গাজার অন্যান্য এলাকা থেকে ১৪ লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনী আশ্রয় নিয়েছে। কিন্তু ইসরায়েলের হামলার হুমকির কারণে রাফা থেকে এ পর্যন্ত তিন লাখ ৬০ হাজার ফিলিস্তিনী পালাতে বাধ্য হয়েছে।
জাতিসংঘের ফিলিস্তিনী শরণার্থী সংস্থা এ কথা  জানিয়েছে।
সংস্থাটি আরো বলেছে, গাজায় কোন এলাকাই নিরাপদ নয়। অধিকাংশ এলাকা ধূসর ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।
উত্তর গাজায় হামাসের কমান্ড সেন্টার ভেঙে দেয়া হয়েছে বলে ইসরায়েল দাবি করার কয়েকমাসের মধ্যে সেখানে আবারো হামলা শুরু করেছে দেশটি।
ইসরায়েলি সেনা মুখপাত্র বলছে, হামাসে সেখানে তার সামরিক সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছে।
হামাসের সশস্ত্র শাখা এজেদিন আল কাসাম বিগ্রেড বলেছে, তাদের সদস্যরা রাফা ও জাবালিয়ায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লড়ে যাচ্ছে।
এদিকে জাতিসংঘ বলেছে, রাফায় ইউরোপীয়ান হাসপাতালের দিকে যাওয়ার পথে জাতিসংঘের গাড়িতে হামলার কারণে সংস্থাটির নিরাপত্তা বাহিনীর এক সদস্য নিহত ও আরো একজন আহত হয়েছে।
গাজা যুদ্ধকালে এটিই প্রথম জাতিসংঘের আন্তর্জাতিক হতাহতের ঘটনা। যুদ্ধকালে এ পর্যন্ত জাতিসংঘের ১৯০ ফিলিস্তিনী কর্মী নিহত হয়েছে।
উল্লেখ্য,ফিলিস্তিনী সংগঠন হামাস গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের  হামলা চালায়। এ সময়ে তারা প্রায় এক হাজার ১৭০ ইসরায়েলিকে হত্যা এবং ২৫০ জিম্মিকে আটক করে।
এদিকে ৭ অক্টোবর ইসরায়েল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে যা এখনও চলছে। গাজায় ইসরায়েলের অব্যাহত এ হামলায় ৩৫ হাজার ৯১ ফিলিস্তিনী নিহত হয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু।

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত


আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত


নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত


মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত


জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর