শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ১২:১৬ পিএম, ২০২৩-০৪-১৫
রাজধানীর নিউমার্কেটের নিউ সুপার মার্কেট (দ.) ভবনে লাগা ভয়াবহ আগুন সকাল ৯টা ১০ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।তিনি বলেন, এখন আগুন পুরোপুরি নির্বাপন ও ডাম্পিংয়ের কাজ চলছে।
শনিবার সকাল ১০টার দিকে দুর্ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে নিউমার্কেটের নিউ সুপার মার্কেটে আগুন লাগার তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। ৫টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এরপর একে একে ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।পরে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেখানে যোগ দিয়েছেন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। ঘটনাস্থলে র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার মোতায়েন করা হয়েছে। তাদের সহযোগিতা করছেন স্বেচ্ছাসেবীরাও।
ভয়াবহ এই আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে কাহিল হয়ে পড়ছেন নিয়ন্ত্রণকর্মীরা। একদিকে বৈশাখের প্রচণ্ড গরম, অন্যদিকে আগুনের তাপ আর ধোঁয়া। সব মিলিয়ে অসুস্থ হয়ে পড়ছেন তারা।শনিবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৯টার তথ্য অনুযায়ী, ফায়ার সার্ভিসের সাত সদস্যসহ ১১ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের সবাইকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।উদ্ধার কাজে অংশ নেওয়া এক পুলিশ সদস্য আবিদূর রহমানকে দেখা যায় ক্লান্ত হয়ে বসে আছেন। অপর এক ফায়ার সার্ভিসের সদস্য অসুস্থ হয়ে পড়ায় তার দুই সহকর্মী তাকে কাঁধে করে নিয়ে যান।
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited