বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

কাবরেরার অধীনে গোলকিপিং কোচের ‘মিউজিক্যাল চেয়ার’

নিজস্ব প্রতিবেদক    |    ০১:৫২ পিএম, ২০২৫-১০-১২

কাবরেরার অধীনে গোলকিপিং কোচের ‘মিউজিক্যাল চেয়ার’

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হেড কোচ হিসেবে হাভিয়ের কাবরেরা বর্তমানে তার চতুর্থ বছর পার করছেন। ২০২৫ সালে এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে তিনি এক নজিরবিহীন সিদ্ধান্ত নেন, ব্যবহার করেন টানা তিন ম্যাচে তিন ভিন্ন গোলকিপিং কোচ।
যেকোনো হেড কোচের জন্য এটি একটি রেকর্ড।
বাংলাদেশের সর্বোচ্চ যোগ্যতাসম্পন্ন গোলকিপিং কোচ হিসেবে নুরুজ্জামান নায়নকে ধরা হয়। যিনি মালয়েশিয়ার এফএ পরিচালিত এএফসি গোলকিপিং ‘এ’ ডিপ্লোমা সম্পন্ন করেছেন। তিনি ২৫ মার্চ ২০২৫ ভারতের বিপক্ষে ম্যাচে গোলকিপিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ১০ জুন ২০২৫ সিঙ্গাপুরের বিপক্ষে পরবর্তী ম্যাচে গোলকিপারদের দায়িত্বে ছিলেন স্পেনের মিগেল আনহেল ইগলেসিয়াস আনিদো। সর্বশেষ ৯ অক্টোবর ২০২৫ হংকং, চীনের বিপক্ষে ম্যাচে গোলকিপিং কোচ ছিলেন জাভি ফেরান্দো। ৪৮ বছর বয়সী এই স্প্যানিশ কোচ পূর্বে বার্সেলোনার যুব দলে কাজ করেছেন।
এখানে সমস্যা কোনো কোচের যোগ্যতা, অভিজ্ঞতা বা সামর্থ্য নিয়ে নয়। মূল সমস্যা হলো ধারাবাহিকতার অভাব এবং এর ফলে বাংলাদেশের গোলকিপারদের পারফরমেন্সে প্রভাব। যেহেতু প্রতিটি ফিফা উইন্ডোতে জাতীয় দলের ক্যাম্প খুবই স্বল্প সময়ের জন্য হয়, তাই গোলকিপারদেরকে বারবার ভিন্ন ভিন্ন কোচের কৌশল শিখতে হয়েছে। এই অল্প সময়ে ক্রমাগত পরিবর্তন তাদের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলেছে।
মাঠের ফলাফলেও সেটি স্পষ্ট। ভারতের বিপক্ষে বাংলাদেশ কোনও গোল হজম করেনি। কিন্তু সিঙ্গাপুরের বিপক্ষে দু’টি গোলই এসেছে গোলকিপারের ভুলে, যেখানে মিতুল মারমা সঠিক সময়ে বল গ্রিপ করতে ব্যর্থ হন। হংকং, চীনের বিপক্ষে পারফরম্যান্স আরও খারাপ হয়। প্রথম, দ্বিতীয় ও চতুর্থ গোল তিনটিতেই মিতুলের প্রতিক্রিয়া দেরিতে এসেছে। প্রতিটি ক্ষেত্রে তিনি যদি প্রোঅ্যাকটিভ হতেন তবে প্রতিপক্ষকে গোল করতে বাধা দেওয়ার একটা সম্ভবনা ছিল। অথচ ২০২৩ সালের শেষ দিক থেকে নিয়মিত চমৎকার ফর্মে থাকা মিতুল হঠাৎ করেই গত দুই ম্যাচে ছন্দ হারিয়েছেন।
ফুটবলে কোচিং সাফল্যের অন্যতম মূলনীতি হলো ধারাবাহিকতা। ধারাবাহিকতা থাকলে খেলোয়াড়রা কৌশলগত চাহিদা বুঝে মাঠে তা প্রয়োগ করতে পারে। বিপরীতে, বারবার কোচ পরিবর্তনের ফলে বিভ্রান্তি তৈরি হয় এবং খেলোয়াড়রা মাঠে প্রত্যাশিত পারফরম্যান্স দিতে ব্যর্থ হয়। দুর্ভাগ্যবশত, কাবরেরার অধীনে গোলকিপিং কোচের পদটি একটি ‘মিউজিক্যাল চেয়ার’-এ পরিণত হয়েছে, যা প্রতিটি ফিফা উইন্ডোতে পরিবর্তিত হচ্ছে।
চলতি অক্টোবরের দল নির্বাচনের সময় কাবরেরা আক্রমণভাগ এবং ডিফেন্ডারদের পাশাপাশি তিনজন গোলরক্ষককে ক্যাম্পে ডাকেন। কিন্তু আক্রমণভাগে ইব্রাহিম এবং সুমন রেজা ইনজুরড থাকার পর, তিনি একজন অতিরিক্ত ডিফেন্ডার (শান্ত) এবং আরেকজন গোলরক্ষক (পাপ্পু) কে ক্যাম্পে জন্য ডাকেন। কিন্তু শেষমেশ চূড়ান্ত ২৩ সদস্যের দলে শান্ত এবং পাপ্পু বাদ পড়েন। হাস্যকরভাবে, হাফ ইনজুরড তপুকে ব্যাকআপ ডিফেন্ডার বিবেচনা করে দলে কোনও ডিফেন্ডারই রাখেননি কাবরেরা। সঙ্গে ৪ গোলকিপার দিয়ে প্র্যাকটিস করার কোনও যৌক্তিকতাও দেখা যায়নি। ফলাফল ম্যাচে ৪ গোল হজম করতে হয়েছে এবং বাংলাদেশ ৩ গোল দিয়েও ম্যাচ জিততে পারেনি, যেখানে গোল দেওয়াটাই বাংলাদেশের ছিল সোনার হরিণ।
শেষ তিনটি বাছাইপর্বের ম্যাচেই গোলকিপিং কোচ পরিবর্তনের নেতিবাচক প্রভাব স্পষ্ট। নভেম্বর ২০২৫-এর ফিফা উইন্ডো খুবই কাছাকাছি। আশা করা যায় এবার অন্তত ধারাবাহিকতা দেখা যাবে। তবে হাভিয়ের কাবরেরার অদ্ভুত সিদ্ধান্তগুলির কারণে এখন আর কোনো কিছুতেই বিস্ময়ের কিছু নেই।

রিটেলেড নিউজ

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত


কে জয় করবেন গোল্ডেন বুট

কে জয় করবেন গোল্ডেন বুট

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত


মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত


সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত


ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত


ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর