শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০৫:৪০ পিএম, ২০২৫-১২-১৭
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ আরও তিন খুনের মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। জামিননামা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে এসে পৌঁছেছে। এ নিয়ে মোট ৭টি হত্যা মামলায় জামিন পেলেন সাজ্জাদ।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ সৈয়দ শাহ শরীফ জানান, শেষ তিনটি খুনের মামলাসহ মোট সাতটি মামলায় জামিন পেয়েছেন সাজ্জাদ হোসেন। তবে এখনই জামিনে মুক্তি পাচ্ছেন না তিনি। তার নামে আরও মামলা রয়েছে। বর্তমানে তিনি রাজশাহী কারাগারে আছেন। তার জামিননামা সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে।
তিনটি মামলা হলো-চান্দগাঁও থানার তানভীর ছিদ্দিকী হত্যা মামলা, হৃদয় চন্দ্র তারুয়া হত্যা মামলা ও ফজলে রাব্বী হত্যা মামলা।
আদালত সূত্র জানায়, জামিন হওয়া সাতটি খুনের মামলার মধ্যে চারটি নগরের চান্দগাঁও থানায় ও তিনটি পাঁচলাইশ থানায় হয়েছিল। বৈষম্যবিরোধী আন্দোলনে খুনের অভিযোগ ও বিস্ফোরক আইনে এসব মামলা করা হয়।
এদিকে চান্দগাঁও থানার নতুন দুই মামলায় সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তার স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। ১৫ ডিসেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা আদালত এ আদেশ দেন।
প্রসঙ্গত, চলতি বছরের ১৫ মার্চ রাজধানীর একটি শপিং মল থেকে গ্রেপ্তার হয় ছোট সাজ্জাদকে।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited