শিরোনাম
মীরসরাই প্রতিনিধি : | ০৪:৩৪ পিএম, ২০২২-০৭-২০
জোরারগঞ্জ থানার ওসি নুর হোসেন মামুন বলেন, 'গায়ে কেরোসিন ঢেলে তাতে আগুন দিয়ে রুপনা দাসের আত্মহত্যার ঘটনায় মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার বিকেলেই তাদের কারাগারে পাঠিয়েছে আদালত।’
চট্টগ্রামে গায়ে আগুন দিয়ে গৃহবধূর আত্মহত্যার ঘটনায় স্বামী-শ্বশুরসহ পাঁচজনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম জেলা জজ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন।
তিনি জানান, সোমবার বিকেলে মিরসরাইয়ের দক্ষিণ ধূম এলাকায় গায়ে কেরোসিন ঢেলে তাতে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এলাকার রুপম কুমার দের স্ত্রী রুপনা দাস। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।
সেদিনই নিহতের বোন বিউটি দাস জোরারগঞ্জ থানায় আত্মহত্যায় প্ররোচনার মামলা করেন। মামলায় নিহতের স্বামী রুপম কুমার দে, শ্বশুর রাখাল কুমার দে, শাশুড়ি বেলা রানি দে, ভাশুর কাঞ্চন কুমার দে এবং জা উর্মিকে আসামি করা হয়। মামলার পর মঙ্গলবার অভিযান পরিচালনা করে তাদের সবাইকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার পাঁচ আসামিকেই বিকেলে কারাগারে পাঠিয়েছে আদালত।
রুপনা দাসের আত্মীয়দের বরাতে ওসি আরও জানান, বছর তিনেক আগে একই উপজেলার মিঠানালা ইউনিয়নের মলিয়াইশ গ্রামের নিরঞ্জন দাসের মেয়ে রুপনা দাস ধুম ইউনিয়নের রুপম দাসকে বিয়ে করেন। বিয়েতে দুজনের পরিবারেরই অমত ছিল, কারণ রুপমকে বিয়ের আগে রুপনার আরেকটি বিয়ে হয়েছিল।
তাই বিয়ের পর থেকে উপজেলার বারৈয়ারহাটে ভাড়া বাসায় থাকতেন রুপনা-রুপম দম্পতি। সম্প্রতি পারিবারিক ঝামেলায় রুপম বাসা ছেড়ে চলে গেলে রুপনা দুই বছর বয়সী কন্যাশিশুকে নিয়ে শ্বশুরবাড়িতে ওঠার চেষ্টা করেন। কিন্তু শ্বশুরবাড়ির কেউ তাকে গ্রহণ করতে রাজি হয়নি৷
একপর্যায়ে সোমবার বিকেলে ব্যাগে করে কেরোসিন নিয়ে শ্বশুরবাড়ির সামনে গায়ে ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে স...বিস্তারিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশ...বিস্তারিত
আমাদের বাংলা : : উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে পূর্বঘোষিত সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছেন চট্টগ্রাম প্রকৌশ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited