শিরোনাম
চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: | ০৫:২৫ পিএম, ২০২১-০৮-২২
সিরাজগঞ্জের চৌহালীর বাঘুটিয়া ইউনিয়নে বন্যার পানি বৃদ্ধি সাথে সাথে বেড়েছে নদী ভাঙন । কিছু জিও ব্যাগ ডাম্পিং করা হলেও প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। মাঝে ভাঙন কিছুটা কমলেও কয়েক দিনে পানি ব্যাপক বৃদ্ধির কারণে আবারও ভাঙন শুরু হয়েছে। শনিবার উপজেলার চরবিনানই গ্রাম ঘুরে দেখা গেছে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ঘর,গাছপালা,আসবাবপত্র সহ ১৫টি বাড়ি নদী গর্ভে চলে গেছে। গৃহপালিত পশু ছাড়া কোনো সম্পদই রক্ষা করা যায়নি । পূর্বদিকে আর মাত্র ১কি.মি. ভাঙলেই উপজেলার বাঘুটিয়া ইউনিয়ন সম্পূর্ণ যমুনা গর্ভে হারিয়ে যাবে। ইতিমধ্যে স্থায়ী বেড়িবাঁধের দাবিতে এলাকাবাসীরা মানববন্ধনসহ নানা কর্মসুচি পালন করলেওআশার খবর নেই চৌহালী উপজেলার দক্ষিনাঞ্চলের বাসিন্দাদের জন্য।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী জাকির হোসেন জানান, গত ২৪ ঘন্টায় যমুনা নদী পানি ১২ সেন্টিমিটির বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ৬ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে ৷
এবিষয়ে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম জানান, ভাঙ্গন কবলিত এলাকায় ভাঙ্গন রোধে দ্রুতই ব্যবস্থা নেয়া হবে ৷ এ ছাড়া চৌহালীর দক্ষিণ এলাকা রক্ষায় ৪৯ কোটি ৯৩ লক্ষ টাকার একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে ৷
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited